AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অসুস্থ সায়নী ঘোষের বাবা, হাসপাতাল থেকে ছবি দিয়ে তৃণমূল সাংসদ লিখলেন…

Sayani Ghosh: কিছু দিন আগেই মা-কে হারিয়েছেন তিনি। আবারও কপালে চিন্তার ভাঁজ। কথা হচ্ছে তৃণমূল সাংসদ সায়নী ঘোষের। খুবই অসুস্থ তাঁর বাবা সমর ঘোষ। সপ্তাহখানের ধরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ঠিক কী কারণে, তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে? সে কথা অবশ্য এখনও জানা যায়নি।

অসুস্থ সায়নী ঘোষের বাবা, হাসপাতাল থেকে ছবি দিয়ে তৃণমূল সাংসদ লিখলেন...
| Edited By: | Updated on: Nov 05, 2024 | 4:31 PM
Share

কিছু দিন আগেই মা-কে হারিয়েছেন তিনি। আবারও কপালে চিন্তার ভাঁজ। কথা হচ্ছে তৃণমূল সাংসদ সায়নী ঘোষের। খুবই অসুস্থ তাঁর বাবা সমর ঘোষ। সপ্তাহখানের ধরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ঠিক কী কারণে, তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে? সে কথা অবশ্য এখনও জানা যায়নি। এর আগে তাঁর মায়ের শরীর যখন অসুস্থ হয়েছিলেন তখনও অবশ্য সায়নী কিছু বলেননি।

২০২৩ সালের জুলাই মাসে মায়ের অসুস্থতার জন্য পঞ্চায়েত ভোটের কর্মসূচীও বাতিল করতে হয়েছিল তাঁকে। তবে এবার বাবার অসুস্থতার সময়ও কোনও মন্তব্য করেননি সায়নী। শোনা গিয়েছে, সপ্তাহখানেক আগে বাড়িতেই নাকি অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। শোনা যাচ্ছে, ফুসফুসে সংক্রমণ রয়েছে। তবে এখন তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। শোনা যাচ্ছে, তবে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে তাঁকে।

View this post on Instagram

A post shared by Saayoni Ghosh (@sayanigh)

হাসপাতাল থেকে বাবার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন সায়নী। যেখানে দেখা যাচ্ছে হাতে তখনও স্যালাইনের চ্যানেল করা। বিছানায় শুয়ে রয়েছেন। আর পাশে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন সায়নী। পরনে জিন্স আর সাদা টি-শার্ট। গলায় নীল-সাদা ওড়না। বাবার সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, “কারণে অকারণে, নিষেধে বা বারণে, তোমার নামেই যতো জোছনা নিলাম। ভেতরে বাহিরে, দহণে বা ধারণে, আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম।” তাঁর এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এটাই সবার কামনা।

Follow Us
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?