AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নুসরত কোমর দুলিয়ে নাচতেই কটাক্ষ, ‘পয়সার জন্য আপনি আর কত নীচে নামবেন’

Nusrat Jahan: 'বোকা সোডা' গানের সঙ্গে নাচলেন নুসরত। সেই ভিডিয়ো পোস্ট হওয়ার পরেও নুসরতকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তাঁকে সরাসরি এক নেটিজ়েন লিখেছেন, "পয়সার জন্য আপনি আর কত নীচে নামবেন।" কেউ-কেউ আবার লিখেছেন, "আরে পয়সার জন্য এরা অনেক কিছু করতে পারে। এমন ধরনের বাংলা গানও তৈরি করতে পারে।"

নুসরত কোমর দুলিয়ে নাচতেই কটাক্ষ, 'পয়সার জন্য আপনি আর কত নীচে নামবেন'
নুসরত জাহান।
| Updated on: Jan 22, 2024 | 4:58 PM
Share

মিউজ়িক ভিডিয়োতে মন বসিয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। ‘প্রেমিক’ যশের সঙ্গে একাধিক মিউজিক ভিডিয়ো তৈরি করছেন তিনি। ইতিমধ্যেই একটি মিউজিক ভিডিয়ো ট্রেন্ড করতে শুরু করেছে তাঁদের। এবার তাঁদের প্রযোজনায় তৈরি আরও একটি মিউজিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই মিউজিক ভিডিয়োতে আবার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃনা সাহাকে দেখা যাচ্ছে। গানের নাম ‘বোকা সোডা’। গানের লিরিক্স অর্থাৎ, কথা আলোচনার ঝড় তুলেছে। গানের মিউজিক ভিডিয়োতে তৃণার সঙ্গে দেখা যাচ্ছে তাঁর স্বামী অভিনেতা নীল ভট্টাচার্যকেও। সাদা রঙের ঘাগড়া পরেছেন তৃণা। চারপাশে তাঁকে ঘিরে মদ্যপ পুরুষের অভিনয় করছেন কিছু জুনিয়র আর্টিস্ট। এমন একটি ভিডিয়ো তৈরি করে কটাক্ষের মুখোমুখি হয়েছেন তৃণা। এই ভিডিয়োতে অভিনয় করে বেশকিছু অনুগামীর সংখ্যাও হারিয়েছেন তিনি। TV9 বাংলাকে তৃণা আগেই বলেছেন, “কী করব বলুন। সবাইকে তো আর খুশি করতে পারব না। কিছু লোক আমার কাজ পছন্দ করবেন। কিছু লোক পারবেন না।”

সেই গানকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে নুসরত জাহানও পা মেলালেন ‘বোকা সোডা’র সঙ্গে। সেই ভিডিয়ো পোস্ট হওয়ার পরেও নুসরতকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তাঁকে সরাসরি এক নেটিজ়েন লিখেছেন, “পয়সার জন্য আপনি আর কত নীচে নামবেন।” কেউ-কেউ আবার লিখেছেন, “আরে পয়সার জন্য এরা অনেক কিছু করতে পারে। এমন ধরনের বাংলা গানও তৈরি করতে পারে।”

এই মুহূর্তে প্রেমিক যশের সঙ্গে আরও একটি ছবি প্রযোজনা করেছেন নুসরত। সেই ছবির নাম প্রথমে রাখা হয়েছিল ‘মেন্টাল’। সেন্সর বোর্ডের হস্তক্ষেপে সেই নাম পাল্টে হয়েছে ‘সেন্টিমেন্টাল’। মানসিকভাবে একটু অন্যরকম ব্যক্তিদের যাতে আঘাত না লাগে, তাই এই পদক্ষেপ নিয়েছে সেন্সর বোর্ড।

Follow Us
পঞ্চায়েতে দুর্নীতি রুখতে বড় ভাবনা সরকারের, কী বললেন দিলীপ?
পঞ্চায়েতে দুর্নীতি রুখতে বড় ভাবনা সরকারের, কী বললেন দিলীপ?
কী চলছে কসবার গেস্ট হাউসে? পুলিশ হানা দিতেই সামনে এল সবটা
কী চলছে কসবার গেস্ট হাউসে? পুলিশ হানা দিতেই সামনে এল সবটা
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩