AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: সৃজলাকে বিশেষ সুবিধা দিচ্ছেন? জীতুর বিরুদ্ধে বড় অভিযোগ

Jeetu Kamal Srijla: বিগ বস বাংলার নতুন টাস্কে সৃজলার দলকে কি বাড়তি সুবিধা দিচ্ছেন জীতু? স্টার চুরি এবং পক্ষপাতিত্বের অভিযোগ ঘিরে তনুশ্রীর সঙ্গে তুমুল ঝগড়া চিফ কমান্ডারের। ডিসকোয়ালিফাই হলেন তনুশ্রী! কী ঘটেছে বিগ বসের ঘরে?

Bigg Boss Bangla: সৃজলাকে বিশেষ সুবিধা দিচ্ছেন? জীতুর বিরুদ্ধে বড় অভিযোগ
কী ঘটেছে বিগ বসের ঘরে?
| Updated on: Oct 28, 2026 | 8:41 AM
Share

জীতু (Jeetu Kamal) ও সৃজলার সমীকরণ নিয়ে এখন বিগ বসের ঘরে জোর চর্চা। বিগ বস বাংলা মানেই তো পদে পদে চমক আর বিতর্ক। বিশেষ করে লাক্সারি বাজেট টাস্ক এলেই যেন ঘরের হাওয়া বদলে যায়! কে যে কখন বন্ধু থেকে শত্রু বনে যায়, তা বোঝা বেশ মুশকিল। এবারও তার ব্যতিক্রম হল না। নতুন লাক্সারি বাজেট টাস্কে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। একদিকে স্টার চুরি, অন্যদিকে পক্ষপাতিত্বের বড়সড় অভিযোগ! সব মিলিয়ে বিগ বসের অন্দরমহল এখন বেশ গরম।

এবারের টাস্কে ‘চিফ কমান্ডার’ বা সঞ্চালক পদে রয়েছেন জীতু। তাঁর নির্দেশেই প্রতিযোগীরা নিরঞ্জন ও সৃজলার নেতৃত্বে দুটি দলে ভাগ হয়েছেন। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু খেলা চলাকালীন খোদ সঞ্চালকের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠে গেল। নিরঞ্জনের দলের সরাসরি অভিযোগ, সৃজলার টিমকে জেতানোর জন্য জীতু আড়ালে নানা রকম চক্রান্ত চালাচ্ছেন। সৃজলা, জীতুর সম্পর্ক নিয়েও ঘরের অনেকেই প্রশ্ন তুলছেন। অনেক নেটিজেনদের মতে সৃজলার প্রেমে পড়েছেন জীতু।

কী ঘটেছে বিগ বসের ঘরে?

ঘটনার সূত্রপাত কবাডি খেলার সময়। নিয়ম ভেঙে সৃজলা দু’বার দম ছেড়েছিলেন। নিয়ম অনুযায়ী, চিফ কমান্ডার জীতুর সেটা সবার সামনে ঘোষণা করার কথা ছিল। কিন্তু তিনি তা করেননি। বরং তিনি আড়ালে সোনামণিকে ডেকে বিষয়টি জানান। সোনামণি আবার সেই কথা নিজের দলের ক্যাপ্টেন নিরঞ্জনকে জানিয়ে দেন। এরপর থেকেই জীতুর স্বচ্ছতা নিয়ে নিরঞ্জনের দলের মনে গভীর সন্দেহ দানা বাঁধে।

এই ক্ষোভের আগুনে ঘি ঢালে একটি চুরির ঘটনা। নিরঞ্জনের দলের কাছে ছ’টি স্টার পয়েন্ট ছিল। অন্যদিকে সৃজলার দলের কাছে ছিল চারটি স্টার। ডিনারের ঠিক আগে নিরঞ্জনের দলের একটি স্টার আচমকা গায়েব হয়ে যায়। সবার সন্দেহ গিয়ে পড়ে খোদ সঞ্চালক জীতুর উপরেই। এই নিয়ে আলোচনা চলার সময় তনুশ্রীর সঙ্গে জীতুর তুমুল বচসা শুরু হয়। জীতু সরাসরি পুরনো একটি প্রসঙ্গ টেনে আনেন। তিনি জানান, আগের একটি খেলায় ভরত কলের মোহরের বাক্স থেকে কয়েন চুরির ঘটনা ঘটেছিল। সেই প্রসঙ্গ টেনেই জীতু তনুশ্রীকে বলেন যে তিনি তাঁকে নতুন করে চোর বলতে পারেন না।

তনুশ্রী এই কথার কড়া প্রতিবাদ করতে যান। ঠিক তখনই তাঁকে রীতিমতো ধমক দিয়ে থামিয়ে দিতে চান জীতু। তিনি সাফ জানিয়ে দেন, তিনি এখন খেলার চরিত্রে আছেন, তাই তনুশ্রীর অধিকার নেই এইভাবে কথা বলার।

কিন্তু তনুশ্রীও চুপ করে থাকার পাত্রী নন। দুজনের মধ্যে তর্ক ক্রমশ বাড়তে থাকে। পরিস্থিতি এতটাই গরম হয়ে যায় যে, রেগে গিয়ে জীতু নিরঞ্জনের দলের আরও দু’টি স্টার কেড়ে নেন। শুধু তাই নয়, শাস্তিস্বরূপ তনুশ্রীকে খেলা থেকে সরাসরি ডিসকোয়ালিফাই করে দেন তিনি।

এই ঘটনার পর বিগ বসের অন্দরে সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। সৃজলার প্রতি জীতুর এই কথিত পক্ষপাতিত্ব নিয়ে দর্শকমহলেও জোর চর্চা শুরু হয়েছে। আগামী পর্বেও এই হাই-ভোল্টেজ টাস্ক চলবে। সব মিলিয়ে বিগ বসের ঘরের পরিবেশ এখন থমথমে। লাক্সারি বাজেটের হিসেব শেষ পর্যন্ত কোন দিকে এগোয়, সেটাই এখন দেখার বিষয়।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?