AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শরীরী বিভঙ্গে ঘায়েল মন, ঋ-এর ভিডিয়ো ফের ভাইরাল

Rii Sen: কিছু দিন আগেই ইন্ডাস্ট্রিতে নিজের ইমেজ, কাজ না পাওয়া নিয়ে মুখ খুলেছিলেন ঋ। জানিয়েছিলেন, 'কসমিক সেক্স', 'গান্ডু'র মতো ছবিতে কাজ করার পর কর্মহীন হয়ে থাকার দীর্ঘ অধ্যায়ের কথা। তিনি বলেন, "কাজ পেতে খুব অসুবিধা হয়েছে।

শরীরী বিভঙ্গে ঘায়েল মন, ঋ-এর ভিডিয়ো ফের ভাইরাল
| Updated on: Jun 02, 2024 | 9:59 PM
Share

\ঋ- ওরফে ঋতুপর্ণা সেন। তাঁকে নিয়ে চর্চার সীমা নেই। ঋ যাই করুন না কেন, হয় ভাইরাল। অতীতের সাহসী দৃশ্য থেকে শুরু করে হালফিলের ইনস্টা রিল তাঁর শরীরী বিভঙ্গে ঘায়েল আঠেরো থেকে আশি। এবার এক ইনস্টা রিলের কারণে ফের চর্চায় তিনি।

না হালফিলের গান নয় বরং স্বর্ণযুগের নেশাধরা গান ‘এই মায়াবী তিথি’ এখন টক অব দ্য টাউন। গীতা দত্তের গলায় সোনার হরিণ ছবির সেই আইকনিক গানের সঙ্গে এক অন্যরকমের রিলস বানিয়েছে ঋ। যা তাঁর ইনস্টাগ্রাম তো বটেই প্যাপসদের অ্যাকাউন্ট থেকেও হচ্ছে শেয়ার।

কিছু দিন আগেই ইন্ডাস্ট্রিতে নিজের ইমেজ, কাজ না পাওয়া নিয়ে মুখ খুলেছিলেন ঋ। জানিয়েছিলেন, ‘কসমিক সেক্স’, ‘গান্ডু’র মতো ছবিতে কাজ করার পর কর্মহীন হয়ে থাকার দীর্ঘ অধ্যায়ের কথা। তিনি বলেন, “কাজ পেতে খুব অসুবিধা হয়েছে। কেবল হয়েছে না, হবেও, হচ্ছেও। অনেকে এখনও বলেন, ‘বাবা ঋ-কে নেব।’” পরক্ষণে চোখ চকচক করে ওঠে ঋয়ের। তিনি বলেন, “এই ছবিগুলো যদি আমি না করতাম, তা হলে হয়তো আজ আমাকে হরনাথ চক্রবর্তী ডাকতেন কিংবা অন্য অনেক ছবিতে অভিনয় করতে পারতাম।” তারপর কণ্ঠে আত্মবিশ্বাস এনে অভিনেত্রী বলেন, “তবে এই কথা ঠিক, আমি জোর গলায় বলতে পারি, আপনি আমাকে ভালবাসতে পারেন, আমাকে ঘৃণা করতে পারেন, কিন্তু আমাকে কোনওদিনও ভুলতে পারবেন না।”

‘গান্ডু’, ‘কসমিস সেক্স’-এ অভিনয় করার পরও কিন্তু বাংলা সিরিয়ালে অভিনয় করার সুযোগ এসেছে ঋয়ের কাছে। তিনি আরও কাজ করতে আগ্রহী। মা-ঠাকুমাদের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন অভিনয় দক্ষতায়। মুম্বই, বাংলাদেশের ইন্ডাস্ট্রিও তাঁকে খুবই টানে।

View this post on Instagram

A post shared by Ritu Parna Sen (@riiz_love)

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?