জ্যাজ সিটির জন্য রান্না শিখতে পেরেছেন? কী বললেন শ্রেয়া

বাংলাদেশের জাতীয়তাবাদের সঙ্গে কলকাতার পার্কস্ট্রিটের জ্যাজ সিটির সম্পর্ক ঘিরে রহস্য রোমাঞ্চ প্রতিটি এপিসোডে দর্শকদের আটকে রেখেছেন। এই সিরিজের প্রধান চরিত্র হল রহস্যে ঘেরা গল্প। যেখানে রাজনীতি থেকে মানবিক সম্পর্কের তানাবানা রচিত হয়েছে। এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য।

জ্যাজ সিটির জন্য রান্না শিখতে পেরেছেন? কী বললেন শ্রেয়া

| Edited By: আকাশ মিশ্র

Mar 23, 2026 | 7:18 PM

বাংলাদেশের ভাষা আন্দোলন ও একটি নতুন দেশের জন্ম। এই প্রেক্ষাপটে লেখা একটি ঐতিহাসিক থ্রিলার ড্রামা জ্যাজ সিটি।পরিচালনায় সৌমিক সেন। সোনি লিভ প্ল্যাটফর্মে আগামী ১৯ মার্চ থেকে দেখা যাচ্ছে এই সিরিজ।

বাংলাদেশের জাতীয়তাবাদের সঙ্গে কলকাতার পার্কস্ট্রিটের জ্যাজ সিটির সম্পর্ক ঘিরে রহস্য রোমাঞ্চ প্রতিটি এপিসোডে দর্শকদের আটকে রেখেছেন। এই সিরিজের প্রধান চরিত্র হল রহস্যে ঘেরা গল্প। যেখানে রাজনীতি থেকে মানবিক সম্পর্কের তানাবানা রচিত হয়েছে। এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য। সিরিজের এই চরিত্রটি ঐ জ্যাজ সিটি রেস্তোঁরার রাঁধুনী।

তবে এই চরিত্রটি সিরিজের রহস্যময় এক দিককেও দর্শকদের মনে প্রশ্ন উস্কে দেয়। অভিনেত্রী শ্রেয়া টিভি নাইন বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে জানালেন, ” আমার এই চরিত্রটি খুব যত্ন সহকারে পরিচালক সৌমিত্র সেন লিখেছেন, একদম তেল দেওয়া পরিস্কার বিনুনির মত। এই চরিত্রটির অনেক গুলো লেয়ার রয়েছে। সিরিজ এ আমি জ্যাজ সিটির রাঁধুনী। চরিত্র সম্পর্কে বেশি কথা বললে স্পয়লার দেওয়া হয়ে যাবে, তবে একটি কথা বলতে পারি এই চরিত্রটির জন্য খুব পরিশ্রম করেছি। আর আমি এই চরিত্রে অভিনয়ের আগে রান্নাবান্না একদম পারতাম না। এখন রান্নায় তুখোড় হয়ে গিয়েছি। অনেক কিছু শিখেছি।”

Follow Us