AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাহুলের মৃত্যুর ২২ দিন পর আচমকা পোস্ট , শ্বেতার ছবির ক্যাপশনে কী লেখা?

এরই মাঝেই সোশাল মিডিয়ায় মাঝে মধ্য়েই উঁকি মারছে একটি প্রশ্ন, তালসারিতে সেদিন রাহুলের সঙ্গে জলে ছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্রও। পুরো ঘটনায়, নানা মানুষ নানা কথা বললেও, রাহুলের মৃত্যু নিয়ে একটিও কথা বললেননি শ্বেতা। এমনকী, সেদিন তালসারির শুটিংয়ে ঠিক কী ঘটেছিল, তা নিয়েও মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী।

রাহুলের মৃত্যুর ২২ দিন পর আচমকা পোস্ট , শ্বেতার ছবির ক্যাপশনে কী লেখা?
| Updated on: Apr 20, 2026 | 6:25 PM
Share

বাইশ দিন কেটে গিয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের অকাল মৃত্যুর। এখনও যেন মেনেই নেওয়া যাচ্ছে না, রাহুল নেই। অন্যদিকে, তালসারিতে শুটিং করতে গিয়ে কীভাবে রাহুলের সঙ্গে দুঘর্টনা ঘটল, তা নিয়েও তদন্ত চলছে। এরই মাঝেই সোশাল মিডিয়ায় মাঝে মধ্য়েই উঁকি মারছে একটি প্রশ্ন, তালসারিতে সেদিন রাহুলের সঙ্গে জলে ছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্রও। পুরো ঘটনায়, নানা মানুষ নানা কথা বললেও, রাহুলের মৃত্যু নিয়ে একটিও কথা বললেননি শ্বেতা। এমনকী, সেদিন তালসারির শুটিংয়ে ঠিক কী ঘটেছিল, তা নিয়েও মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। তবে  সম্প্রতি  রাহুলের মৃত্যুর বাইশ দিন পর শ্বেতার সোশাল মিডিয়ায় ফ্যান পেজ থেকে পোস্ট হল শ্বেতার ছবি।

কী লেখা রয়েছে সেই পোস্টে?

শ্বেতার সোশাল মিডিয়ার ফ্যান পেজ থেকে দুটো ছবি পোস্ট করা হয়েছে। একটাতে সাদা পোশাকে, চোখে গোল চশমা পরে, গালে হাত দিয়ে বসে আছেন শ্বেতা। সেই ছবির ক্যাপশনে লেখা রয়েছে, ”তোমার অনুমতি ছাড়া কেউ তোমাকে হীনম্মন্য বোধ করাতে পারে না।” এবং সঙ্গে প্রোফাইল ছবিও বদলেছে। যেখানে দেখা গিয়েছে, পাহাড়ের ধারে দাঁড়িয়ে রয়েছেন শ্বেতা।

রাহুল অরুণোদয় মৃত্য়ুর পর অবশেষে রাহুলের সঙ্গে ছবি পোস্ট করে শোক প্রকাশ করেছিলেন শ্বেতা। লিখছিলেন, ভালো থেকো। তারপর আর সেভাবে সোশাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে দেখা যায়নি তাঁকে। এবার রাহুলের মৃত্যুর বাইশ বছর পর শ্বেতার ফ্যান পেজ থেকে এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। যদিও এই নিয়ে শ্বেতার কোনও বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যু হয় রাহুলের। সমুদ্রের জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক পুলিশি রিপোর্টে জানা গেলেও, এর নেপথ্যে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ উঠেছে, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা নাকি পুলিশের কোনও আগাম অনুমতি ছাড়াই সেই বিপদসঙ্কুল এলাকায় শুটিং চালাচ্ছিল। এই বেআইনি পদক্ষেপ এবং শুটিং সেটে নিরাপত্তার চরম অভাবকেই রাহুলের মৃত্যুর মূল কারণ হিসেবে দেখছেন প্রিয়াঙ্কা ও আর্টিস্টস ফোরামের সদস্যরা।

Follow Us