AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিচ্ছেদের জল্পনাই কি তবে সত্যি? গাড়ি নিয়ে রাজপথে একাই আদিত্য…

Bollywood Gossip: অনন্যার প্রাক্তন ছিলেন ঈশান খট্টর। সেই প্রেমও ভেঙে গিয়েছে। তবে এবার সামনে আসছে অন্য খবর। আদিত্য ও অনন্যা নাকি সম্পর্কে নেই। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে, যে তাঁদের মধ্য়ে সম্পর্ক ভেঙেছে। 

বিচ্ছেদের জল্পনাই কি তবে সত্যি? গাড়ি নিয়ে রাজপথে একাই আদিত্য...
| Updated on: Apr 15, 2024 | 6:30 PM
Share

বেশ কিছু দিন ধরেই সম্পর্ক রয়েছেন অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর। যদিও সম্পর্কের অফিসিয়াল শিলমোহর ওঁরা দেননি। তবে তাঁদের প্রেমের খবর সম্পর্কে ওয়াকিবহান দুই পরিবারই। সম্প্রতি বলিপাড়ায় গুঞ্জন খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন আদিত্য ও অনন্যা। বলিউড লাইফের এক প্রতিবেদন জানাচ্ছে, “কাজের ক্ষেত্রে এই মুহূর্তে আদিত্য ও অনন্যা দু’জনেই বেশ ভাল জায়গাতেই রয়েছেন। হাতেও রয়েছে অনেক কাজ। বিয়ে না করলেও খুব শীঘ্রই বাগদান সারতে পারেন অনন্যা ও আদিত্য। তবে তা এখনই কাউকে তাঁরা জানাতে হয়তো রাজি হবেন না।”

অনন্যার বয়স এখন ২৫ বছর। অন্যদিকে আদিত্য রায় কাপুরের বয়স ৩৮ বছর। দু’জনের মধ্যে বয়সের ফারাক ১৩ বছরের। এর আগে শ্রদ্ধা কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন আদিত্য। যদিও সেই প্রেম ভেঙে যায়। অন্যদিকে অনন্যার প্রাক্তন ছিলেন ঈশান খট্টর। সেই প্রেমও ভেঙে গিয়েছে। তবে এবার সামনে আসছে অন্য খবর। আদিত্য ও অনন্যা নাকি সম্পর্কে নেই। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে, যে তাঁদের মধ্য়ে সম্পর্ক ভেঙেছে।

এরই মাঝে জল্পনায় ঘি ঢেলে সামনে এল  অন্য ছবি। মুম্বইয়ের বুকে একাই ড্রাইভ করছেন আদিত্য। মাঝে মধ্যেই যেখানে তাঁকে দেখা যেত অনন্যা পাণ্ডের সঙ্গে, সেখানে দাঁড়িয়ে, একাই রাজপতে তিনি। অন্যদিকে অনন্য়া পাণ্ডেকে দেখা গেল সুহানা খানের সঙ্গে KKR এর ম্যাচ দেখতে, সেখানেও তাঁর মুখে ছিল না হাসি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?