AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তুমি বিয়ে করলেই আত্মহত্যা করব’, আদৃতকে ভয়ঙ্কর হুমকি কার?

Tollywood Gossip: 'মিঠাই' ধারাবাহিকের মধ্যে দিয়েই প্রেম শুরু হয় আদৃত ও কৌশাম্বীর। প্রথম দিকে 'মিঠাই' ওরফে সৌমিতৃষা কুন্ডুর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল আদৃতের। যদিও পরবর্তীতে জানা যায় কৌশাম্বীর সঙ্গে প্রেম করছেন উচ্ছেবাবু। ধারাবাহিকে যদিও তাঁরা ছিলেন ভাই-বোন।

'তুমি বিয়ে করলেই আত্মহত্যা করব', আদৃতকে ভয়ঙ্কর হুমকি কার?
আদৃত-কৌশাম্বী।
| Edited By: | Updated on: Apr 18, 2024 | 7:57 PM
Share

টলিপাড়ায় এখন একটাই খবর। বিয়ে করছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। আদৃত এই নিয়ে চুপ থাকলেও মুখ খুলেছেন কৌশাম্বী। জানিয়েছেন, মে মাসেই এক হচ্ছে চার হাত। বিয়ের গুঞ্জন সামনে আসার পর এ দিন অর্থাৎ বৃহস্পতিবার প্রথম বার পোস্ট করেন আদৃত রায়। নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। একই সঙ্গে লেখেন, “দেখা হচ্ছে তাড়াতাড়ি।” মহিলামহলে আদৃতের জনপ্রিয়তা বেশ উল্লেখযোগ্য। তাই তাঁর বিয়ের খবর সামনে আসার পর থেকেই খুব একটা খুশি নন তাঁরা। আর এমনই এক ‘পাগলপ্রেমী’র তরফ থেকেই রীতিমতো হুমকি পেয়েছে আদৃত। এক অনুরাগী প্রকাশ্যেই মন্তব্যবক্সে লেখেন, “তুমি বিয়ে করলেই আমি সুইসাইড করব।” যদিও সেই অনুরাগীকে পাল্টা জবাব দিতে দেখা যায়নি আদৃতকে।

‘মিঠাই’ ধারাবাহিকের মধ্যে দিয়েই প্রেম শুরু হয় আদৃত ও কৌশাম্বীর। প্রথম দিকে ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুন্ডুর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল আদৃতের। যদিও পরবর্তীতে জানা যায় কৌশাম্বীর সঙ্গে প্রেম করছেন উচ্ছেবাবু। ধারাবাহিকে যদিও তাঁরা ছিলেন ভাই-বোন। জানা গিয়েছে, আগামী ৯ মে বিয়ে করছেন তাঁরা। বাঙালি রীতি মেনেই হবে বিয়ে। ইতিমধ্যেই আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে। জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি।

এর আগেও বিয়ে ঠিক হয়েছিল আদৃতের। যদিও সেই বিয়ে ভেঙে যায়। তাঁর প্রাক্তন এখন বিবাহিত। নিজের জীবনেও এগিয়ে যেতে চাইছেন আদৃত। তবে টিভিনাইন বাংলার তরফে বিয়ে নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে তিনি অধরা। নিজের জীবন নিয়ে বরাবরই চুপ থেকেছেন আদৃত। তাই বিয়ের খবর নিয়েও চলছে লুকোচুরি।

View this post on Instagram

A post shared by Adrit Roy (@peoplesactor)

Follow Us