AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অঙ্কিতা যা বলছেন, সেগুলোর প্রমাণ দিতে পারবেন?’, মুখ খুললেন দেবালয়

পরিচালক দেবালয় ভট্টাচার্যর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন অঙ্কিতা চক্রবর্তী। একটা পার্টিতে অঙ্কিতাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন দেবালয়, এমন দাবি করেন অঙ্কিতা। সোমবার সাংবাদিক বৈঠক করে অভিনেত্রী জানান, এই ঘটনা কিছু বছরের পুরনো হলেও, এবার আইনি পথে হাঁটতে চান তিনি। সাতদিনের মধ্যে সমাজ মাধ্যমে এবং মিডিয়ার কাছে দেবালয়কে ক্ষমা চাইতে বলেছেন অঙ্কিতা, আইনি নোটিশে, এবং তা না করলে এফআইআর করা হবে, এমন বলা হয়েছে অভিনেত্রীর আইনজীবীর নোটিশে।

'অঙ্কিতা যা বলছেন, সেগুলোর প্রমাণ দিতে পারবেন?', মুখ খুললেন দেবালয়
| Updated on: May 18, 2026 | 6:06 PM
Share

পরিচালক দেবালয় ভট্টাচার্যর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন অঙ্কিতা চক্রবর্তী। একটা পার্টিতে অঙ্কিতাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন দেবালয়, এমন দাবি করেন অঙ্কিতা। সোমবার সাংবাদিক বৈঠক করে অভিনেত্রী জানান, এই ঘটনা কিছু বছরের পুরনো হলেও, এবার আইনি পথে হাঁটতে চান তিনি। সাতদিনের মধ্যে সমাজ মাধ্যমে এবং মিডিয়ার কাছে দেবালয়কে ক্ষমা চাইতে বলেছেন অঙ্কিতা, আইনি নোটিশে, এবং তা না করলে এফআইআর করা হবে, এমন বলা হয়েছে অভিনেত্রীর আইনজীবীর নোটিশে। সাংবাদিক বৈঠক করার আগে, এই ঘটনার কথা ফেসবুকে লিখেছিলেন অঙ্কিতা।

অঙ্কিতা চক্রবর্তীর যা অভিযোগ, তা শুনে পরিচালক দেবালয় ভট্টাচার্য TV9 বাংলার কাছে দাবি করেন, ”আমার বিশ্বাসযোগ্য লাগছে না, পুরোটাই মনে হচ্ছে, সাজিয়ে জোর করে গল্প বলা। জানিনা, উনি কী করে খবর পেলেন যে, আমি কাউকে টেক্সট পাঠিয়েছি যে আমার ব্যাকআপ আছে। সেটার কি প্রমাণ দিতে পারবেন? বা উনি যে কথাগুলো বলছেন, সেগুলোর কি প্রমাণ দিতে পারবেন? কারণ আমি আইনি পথে হাঁটছি। উনি যা বলেছেন, তার প্রমাণ চাইব। আর আজকে সাংবাদিক বৈঠক দিয়ে উনি যা শুরু করেছেন, শেষ সাংবাদিক বৈঠকটা আমি করব।”

দেবালয় আরও দাবি করেন, ”বোঝা যাচ্ছে, পুরোটাই আমাকে অসম্মান করার জন্য। ও যদি জাস্টিস চাইত, তা হলে আমার কাছে আসতে পারত, আমাকে বলতে পারত বা আইনি পথে হাঁটতে পারত। ও কোনওটাই করেনি। বরং ফেসবুকে আমাকে নোংরাভাবে আক্রমণ করেছে। এটা ঠিক নয়।”

এবার দু’ পক্ষের লড়াই কোথায় শেষ হয়, কার দাবি সত্য বলে প্রমাণিত হয়, তা জানার অপেক্ষা।

Follow Us