AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West bengal assembly: শোভন দেবের দিকে ববি হাত বাড়াতেই কুণাল এসে একটা কথা বললেন, শুনেই সোজা বেরিয়ে গেলেন ফিরহাদ

Firhad Hakim: তবে, এই ছবিটা কিন্তু অটুট ছিল দু'টো মাস আগেও। এখন ভিন্ন। সুপ্রিমো মমতার ছত্রছায়া ছেরে তাঁর ভরসা যোগ্য ববি গিয়ে নাম লিখিয়েছেন 'বিদ্রোহী' ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দলে। আর বর্ষীয়ান রাজনীতিবিদ শোভন দেব ছাড়তে পারেনি 'দিদি'-কে। তিনি এখনও রয়েছেন মমতার পাশেই।

| Updated on: Jun 24, 2026 | 2:21 PM
Share

কলকাতা: কোনও সভা হচ্ছে একসঙ্গে থাকতে দেখা গিয়েছে তাঁদের। কিংবা কোনও মিটিং-মিছিলেও পাশাপাশি থাকতেন তাঁরা। এইসব বাদ দিয়েও স্রেফ দলের কোনও কর্মসূচি তাতেও পাশাপাশি বসতেন তাঁরা। এই অভ্যাস আজকের নয়, বহু পুরনো। কিন্তু এখন তাঁদেরই চলার পথে যেন আলাদা। অন্তত পক্ষে রাজনীতিতে তো বটেই। কথা হচ্ছে বালিগঞ্জের কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক শোভন চট্টোপাধ্যায় ও কলকাতা বন্দরের বিধায়ক তথা নতুন তৃণমূলপন্থী নেতা ফিরহাদ হাকিমকে নিয়ে। এ দিন বিধানসভার অন্দরে যে ছবি ধরা পড়ল তাতে বোঝা গেল দুই নেতার পথ আপাতত আলাদাই।

তবে, এই ছবিটা কিন্তু অটুট ছিল দু’টো মাস আগেও। এখন ভিন্ন। সুপ্রিমো মমতার ছত্রছায়া ছেড়ে তাঁর ভরসা যোগ্য ববি গিয়ে নাম লিখিয়েছেন ‘বিদ্রোহী’ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দলে। শুধু নাম লেখানো নয়, আবার পেয়ে গিয়েছে ঋতব্রতদের তৈরি জাতীয় কর্মসমিতির পদ। আর বর্ষীয়ান রাজনীতিবিদ শোভন দেব ছাড়তে পারেনি ‘দিদি’-কে। তিনি এখনও রয়েছেন মমতার পাশেই। তাই হয়ত চিড় ধরেছে সম্পর্কে। এখন পুরনো নতুনদের দ্বন্দ্বে বিধ্বস্ত তৃণমূল। কথা কাটাকাটি কাদা ছোড়াছুড়ির মধ্যেও ওই যে দীর্ঘদিনের অভ্যাস….আজ যেন ফের একবার প্রকাশ হয়েই গেল বিধানসভার ভিতরে।

মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী জবাবী ভাষণ দিচ্ছিলেন। ক্রমাগত বিঁধে যাচ্ছিলেন তৃণমূলকে। তখনই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল বিধানসভা ছেড়ে বেরিয়ে যান। দেখা যায় ফিরহাদ হাকিম দাঁড়িয়ে। তিনিও বিধানসভা ছাড়বেন। ইশারাতে যা বোঝা গেল, অনুমান, হয়ত তিনিও ডাকছিলেন শোভনদেবকে। কিন্তু শোভন ওঠেনি। এরপর কুণাল ঘোষ হাত নাড়িয়ে কিছু একটা বলার চেষ্টা করেন। মনে করা হচ্ছে, ববিকে বলেন, তাঁরা ওয়াকআউট করবেন না। বিধানসভাতেই থাকবেন। তারপর ধীরে ধীরে বেরিয়ে যান ফিরহাদ।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর