AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Updates: ‘প্রতিহিংসার রাজনীতি’, পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়ার পর মুখ খুললেন অভিষেক

| Edited By: | Updated on: Jul 19, 2026 | 5:40 AM
Share

West Bengal News: সাতটির মধ্যে তিনটি ফ্রিজ করেছে ইডি। এরপর তৃণমূল কংগ্রেসের যে মূল ব্যাংক একাউন্ট রয়েছে সেখানে নজর ইডির। যে মূল অ্যাকাউন্ট রয়েছে সেখানে ১৬৪ কোটির হিসেব জানতে চেয়ে চিঠি। ১৬৪ কোটির হিসাব মেলাতে পারছে না তদন্তকারী আধিকারিকরা ইতি মধ্যেই বিমান পরিষেবার সংস্থাতেও তল্লাশি করা হয় সেখানেও কোটি কোটি টাকার লেনদেন হয়েছে।

West Bengal Updates: 'প্রতিহিংসার রাজনীতি', পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়ার পর মুখ খুললেন অভিষেক
চলছে তদন্ত Image Credit: Social Media

এবার তৃণমূল কংগ্রেসের যে মূল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার যাবতীয় লেনদেনের হিসেব চেয়ে চিঠি দিল ইডি। যাবতীয় তথ্য জানতে চেয়ে সরকারি ব্যাঙ্কে চিঠি দিল ইডি। তৃণমূল কংগ্রেসের মোট ১২টি অ্যাকাউন্ট যার মধ্যে সাতটি সক্রিয় অ্যাকাউন্ট। 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 19 Jul 2026 05:38 AM (IST)

    Murshidabad: মুর্শিদাবাদে দুর্ঘটনায় স্টেশন মাস্টারের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা গেটম্যানের

    • পুলকারে ট্রেনের ধাক্কায় ৫ জনের মৃত্যুতে গেটম্যানে দিকেই গাফিলতির অভিযোগ উঠেছে। কর্মরত অবস্থায় তিনি মদ্যপ ছিলেন বলে অভিযোগ।
    • ক্ষুব্ধ জনতার মারধরে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের বেডে শুয়েই দুর্ঘটনার কারণ নিয়ে মুখ খুললেন গোবিন্দপুরের দুর্ঘটনায় অভিযুক্ত গেটম্যান অনুপ কর্মকার।
    •  দুর্ঘটনার জন্য ঘুরিয়ে দায় চাপানোর চেষ্টা করলেন স্টেশন মাস্টারের দিকে। দাবি করলেন, অন্যদিন স্টেশন মাস্টার ট্রেন ছাড়ার কথা জানালেও গতকাল তা করেননি।
    • তবে ট্রেনের নম্বর স্টেশন মাস্টার পাঠিয়েছিলেন বলে মেনে নেন তিনি।

    বিস্তারিত পড়ুন: কেন রেলগেট খুলে দিয়েছিলেন? মুখ খুললেন গেটম্যান 

  • 19 Jul 2026 05:36 AM (IST)

    Har Ghar Tiranga: হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে শাহকে রাজ্যে চায় বঙ্গ বিজেপি

    • বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে দল। আর এবার হর ঘর তিরঙ্গা কর্মসূচি জোরকদমে রাজ্যে করতে চান বঙ্গ বিজেপি নেতৃত্ব।
    • পদ্ম শিবির চাইছে, সেই কর্মসূচিতে পশ্চিমবঙ্গে আসুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হর ঘর তিরঙ্গা কর্মসূচির সময় শাহ অন্তত একটি সভা করুন, এই আবেদন জানাবে বঙ্গ বিজেপি।
    • শুধু শাহ নয়, বাংলায় বিজেপি সরকার গঠনের পর এই কর্মসূচিতে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকেও আনার পরিকল্পনা করছে পদ্ম শিবির।

    বিস্তারিত পড়ুন: হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে বড় পরিকল্পনা বিজেপির, আসতে পারেন শাহ

  • 18 Jul 2026 05:09 PM (IST)

    ‘প্রতিহিংসার রাজনীতি’, পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়ার পর মুখ খুললেন অভিষেক

    • বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস। বেআইনিভাবে ওই অফিস তৈরি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।
    • এই পরিস্থিতিতে অভিষেকের অভিযোগ, বিজেপিই এর পিছনে রয়েছে। রয়েছে ষড়যন্ত্র।
  • 18 Jul 2026 02:57 PM (IST)

    সর্বদলীয় বৈঠকে ডাক পেল এনসিপিআই

    • আগামীকাল সর্বদলীয় বৈঠকে ডাক পেল এনসিপিআই। কাকলী ঘোষ দস্তিদার কে ফোন করেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। অফিসিয়ালি চিঠিও পাঠানো হয়েছে।
    • কুড়ি জন সাংসদ নিয়ে এনডিএ-র অন্যতম বড় শরিক হতে চলেছে এনসিপিআই। আগামীকাল সর্বদলীয় বৈঠকে যোগ দেবেন কাকলি এবং সুদীপ
  • 18 Jul 2026 12:41 PM (IST)

    অভিষেকের পার্টি অফিস বুলডোজ়ার

    অভিষেকের পার্টি অফিস বুলডোজ়ার। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি ঘিরে ফেলেছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। পৌঁছে গিয়েছে দমকলও। রয়েছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। অভিযোগ, প্ল্যান সংক্রান্ত কোনও অনুমতি না নিয়েই বেআইনিভাবে এই অফিস তৈরি করা হয়েছিল।

  • 18 Jul 2026 12:01 PM (IST)

    গ্রেফতার হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ রুস্তম

    • তোলাবাজি এবং পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ রুস্তম। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে।
    • পুলিশ সূত্রে খবর, পিলখানায় এক প্রোমোটার খুনের ঘটনায় মহম্মদ রুস্তম এবং তার দলবল পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে এবং পুলিশের উপর হামলা চালায়। এর পাশাপাশি এলাকার প্রোমোটারদের থেকে হুমকি দিয়ে টাকা তুলতো বলে অভিযোগ।
  • 18 Jul 2026 10:36 AM (IST)

    বাড়ি ফিরলেন হাওড়ার নিখোঁজ শ্যুটার দয়মন্তী সেন

    • ২ দিন নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন হাওড়ার নিখোঁজ শ্যুটার দয়মন্তী সেন। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ছিলেন দময়ন্তী, জানাচ্ছেন শ্যুটারের বাবা।
    • সেখান থেকেই তাঁকে ফেরানো হয় বাড়ি। বৃহস্পতিবার কেনাকাটা করতে গিয়ে নিখোঁজ হন তরুণী। বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার।
  • 18 Jul 2026 10:34 AM (IST)

    সাতটির মধ্যে তিনটি ফ্রিজ করেছে ইডি

    • সাতটির মধ্যে তিনটি ফ্রিজ করেছে ইডি। এরপর তৃণমূল কংগ্রেসের যে মূল ব্যাংক একাউন্ট রয়েছে সেখানে নজর ইডির। যে মূল অ্যাকাউন্ট রয়েছে সেখানে ১৬৪ কোটির হিসেব জানতে চেয়ে চিঠি।
    • ১৬৪ কোটির হিসাব মেলাতে পারছে না তদন্তকারী আধিকারিকরা ইতি মধ্যেই বিমান পরিষেবার সংস্থাতেও তল্লাশি করা হয় সেখানেও কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। 

Published On - Jul 18,2026 10:34 AM

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?