AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explosion in Rajarhat: রাজারহাটে ভাড়া বাড়িতে বিস্ফোরণ, সিসিটিভিতে ধরা পড়ল চাঞ্চল্যকর ফুটেজ

Explosion at a rented house in Rajarhat: ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কথা বলা হচ্ছে বাড়ির মালিকের সঙ্গে। এলাকায় চলছে চাপানউতোর। অন্যদিকে এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।

Explosion in Rajarhat: রাজারহাটে ভাড়া বাড়িতে বিস্ফোরণ, সিসিটিভিতে ধরা পড়ল চাঞ্চল্যকর ফুটেজ
এলাকায় চাপানউতোর Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 18, 2026 | 11:09 AM
Share

রাজারহাট: রাজারহাটে দক্ষিণনারায়নপুরে ভাড়া বাড়িতে বিস্ফোরণ। বোমা ফেটেই বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। দু’টি ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা যাচ্ছে। উড়ে গিয়েছে জানলা, পাখা। সূত্রের খবর, চারতলা ভাড়া বাড়ির নিচের তলায় ঘটেছে এই ঘটনা। সেখানেই শুক্রবার সন্ধ্যায় এক যুবককে ব্যাগ নিয়ে ঢুকতে দেখা যায়। পুরোটাই ধরা পড়েছে সিসিটিভিতে। ওতেই কী তাহলে ছিল বোমা? ঘুরছে প্রশ্ন। থাকলে কে আনল, কেন আনল, কোন উদ্দেশ্যে আনলো সেই প্রশ্নও ঘুরছে। 

সূত্রের খবর, শাহেনশাহ নামে এক দালাল দু’দিন আগেই ওই ঘরটি ভাড়ার ব্যবস্থা করেছিলেন। কিন্তু তারপর থেকে সেখানে কেউ ছিল না। কিন্তু শুক্রবার সন্ধ্যায় একজনকে সেখানে ব্যাগ নিয়ে ঢুকতে দেখা যায়। পাশের ঘরের এক বাসিন্দা বলছেন, “গতকাল ওই ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। শাহেনশাহ একজনকে এনেছিল ভাড়ার জন্য। ঘর দেখানোর পর ভাড়া দেওয়া হয়। আগে থেকে কেউ ছিল না। কাল সন্ধ্যায় একজন ঢোকার ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটে। আমার মাথাতেও লেগেছে।” 

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কথা বলা হচ্ছে বাড়ির মালিকের সঙ্গে। এলাকায় চলছে চাপানউতোর। অন্যদিকে এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। রাজারহাটের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া বলছেন, “আমার কাছে খবরটা রাতেই এসেছিল। আমি পুলিশকে সঠিকভাবে তদন্ত করতে বলেছি। এগুলো সব পুরনো পাপ, নতুন করে উগরে আসছে। এলাকার লোকজন আতঙ্কে আছে। তাঁরা যাতে শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা আমি করছি।”

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর