AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আলিয়া বনাম ঐশ্বর্য! প্যারিস ফ্যাশন শো-তে তাক লাগালেন কে?

Paris Fashion Week: এক নায়িকা বহু বছর ধরে এই মঞ্চ আলোকিত করছেন। আর অন্য জন প্রথম বার হাঁটলেন এই মঞ্চে। প্যারিস ফ্যাশন উইকে বলিউডের জয়জয়কার। প্যারিস ফ্যাশন উইক বিশ্বের অন্যতম বড় ইভেন্ট। এই মঞ্চে হাঁটার আমন্ত্রণ যে সবাই পায় তেমনটা নয়। বহু বছর ধরে এই ফ্য়াশন শো-এ ব়্যাম্প মাতিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী আলিয়া ভাট।

আলিয়া বনাম ঐশ্বর্য! প্যারিস ফ্যাশন শো-তে তাক লাগালেন কে?
| Edited By: | Updated on: Sep 24, 2024 | 3:01 PM
Share

এক নায়িকা বহু বছর ধরে এই মঞ্চ আলোকিত করছেন। আর অন্য জন প্রথম বার হাঁটলেন এই মঞ্চে। প্যারিস ফ্যাশন উইকে বলিউডের জয়জয়কার। প্যারিস ফ্যাশন উইক বিশ্বের অন্যতম বড় ইভেন্ট। এই মঞ্চে হাঁটার আমন্ত্রণ যে সবাই পায় তেমনটা নয়। বহু বছর ধরে এই ফ্য়াশন শো-এ ব়্যাম্প মাতিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী আলিয়া ভাট। নায়িকার বৃহস্পতি যেন তুঙ্গে। যেমন অভিনেত্রী হিসাবে চারিদিকে তাঁর প্রশংসা।

তেমনই আবার প্রযোজক হিসাবেও একের পর এক হিট ছবি তৈরি করে চলেছেন। এবার নিজের রূপে মঞ্চ মাতালেন নায়িকা। ব়্যাম্পে কালো অফ শোল্ডার জাম্প স্যুটের সঙ্গে মানানসই মেটালিক সিলভার বাস্টিয়ারে নজর কেড়েছিলেন নায়িকা। সেই সঙ্গে হালকা মেকআপে তাঁর সৌন্দর্য যেন আরও এক ধাপ বাড়িয়ে দেয়। খুব সাবলীল ভাবে হাঁটতে দেখা যায় তাঁকে। মঞ্চে হাঁটতে হাঁটতে দর্শকের দিকে হাত নাড়েন চুমু ছুড়ে দেন।

অন্য দিকে ঐশ্বর্যকে দেখা যা টকটকে লাল পোশাকে। ঢিলে স্যাটিনের একটি লাল গাউনে দেখা যায় অভিনেত্রীকে। সেই সঙ্গে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। প্রতি বছরই ঐশ্বর্যর দিকে নজর থাকে সবার। যে এ বছর ঠিক কী ভাবে তাক লাগাবেন নায়িকা। এবারেও নিরাশ করেননি। তবে ঐশ্বর্য এবং আলিয়ার অনুরাগীদের মধ্যে একটা প্রতিযোগিতা তো ছিলই। কেউ লিখছেন তাঁদের প্রিয় নায়িকাকে বেশি ভাল লাগছে। আবার অন্য পক্ষ বলছে বেশি ভাল দেখাচ্ছে তাঁদের প্রিয় নায়িকাকে। ঐশ্বর্যও ব়্যাম্পে উঠে চুমু ছুড়ে দেন সকলের দিকে। ঐশ্বর্য নাকি আলিয়া তাঁর সৌন্দর্য বেশি ভাল লাগাল দর্শককে। এখন সেটাই জানার।

Follow Us
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা বেরতেই কমিশনকে নিশানা জয়প্রকাশের
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা বেরতেই কমিশনকে নিশানা জয়প্রকাশের
পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা, কলকাতার অবস্থা কী?
পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা, কলকাতার অবস্থা কী?
বেরনোর আগে কলকাতার রাস্তার হালহকিকত জেনে নিন
বেরনোর আগে কলকাতার রাস্তার হালহকিকত জেনে নিন
ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর