AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে…’, আচমকা দাম্পত্য নিয়ে বেফাঁস অক্ষয় কুমার, টুইঙ্কলের সঙ্গে সব ঠিক আছে তো?

এখন ভ্যালেন্টাইনস ডে, তারপর জন্মদিন, আবার ২৫ বছরের বিবাহবার্ষিকী— কত কিছু মনে রাখতে হয়! আর মনে রাখলেই তো হবে না, কিছু একটা উপহারও তো দিতে হবে!" অক্ষয়ের এই সরস মন্তব্যে পরিষ্কার যে, রুপোলি পর্দার ‘খিলাড়ি’ আসলে বাস্তবের স্বামীর মতোই উপহার দেওয়া আর তারিখ মনে রাখার মধুর যন্ত্রণায় ভোগেন।

'প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে...', আচমকা দাম্পত্য নিয়ে বেফাঁস অক্ষয় কুমার, টুইঙ্কলের সঙ্গে সব ঠিক আছে তো?
| Updated on: Feb 19, 2026 | 3:48 PM
Share

বলিউডের অন্যতম চর্চিত এবং সফল দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না। সম্প্রতি তাঁদের দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্ণ হল। কিন্তু এই দীর্ঘ পথচলার পর ‘পাওয়ার কাপল’ তকমা কি বাড়তি আনন্দ দেয়? এই প্রশ্নের উত্তরে এক মজাদার অথচ বাস্তব প্রতিক্রিয়া দিলেন অক্ষয় কুমার। অভিনেতার মতে, এই ধরণের তকমা আসলে তাঁর ওপর মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়।

সম্প্রতি এএনআই-কে (ANI) দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার হাসিমুখে জানান, “দেখুন, পাওয়ার কাপল বলে আপনারা আমাদের আরও চাপে ফেলে দিচ্ছেন। পঁচিশ বছর হয়ে গেল। এখন ভ্যালেন্টাইনস ডে, তারপর জন্মদিন, আবার ২৫ বছরের বিবাহবার্ষিকী— কত কিছু মনে রাখতে হয়! আর মনে রাখলেই তো হবে না, কিছু একটা উপহারও তো দিতে হবে!” অক্ষয়ের এই সরস মন্তব্যে পরিষ্কার যে, রুপোলি পর্দার ‘খিলাড়ি’ আসলে বাস্তবের স্বামীর মতোই উপহার দেওয়া আর তারিখ মনে রাখার মধুর যন্ত্রণায় ভোগেন।

নিজেদের ২৫তম বিবাহবার্ষিকীতে একটি আবেগঘন পোস্ট করেছিলেন অক্ষয়। ২০০১ সালের বিয়ের দিনের কথা স্মরণ করে তিনি লেখেন, “বিয়ের দিন আমার শাশুড়ি (ডিম্পল কাপাডিয়া) বলেছিলেন— বেটা, অদ্ভুত সব পরিস্থিতিতে হাসার জন্য তৈরি থেকো, কারণ ও (টুইঙ্কল) সেটাই করবে।” অক্ষয়ের সংযোজন, “২৫ বছর পর বুঝতে পারছি শাশুড়ি মা একদম ঠিক বলেছিলেন। ও সোজা পথে হাঁটতে চায় না, ও জীবনটাকে নিজের ঢঙে কাটাতে পছন্দ করে। আমাদের এই ২৫ বছরের পাগলামি আমি খুব ভালোবাসি। শুভ বিবাহবার্ষিকী টিনা।”

নব্বইয়ের দশকের শেষের দিকে সিনেমার সেটে অক্ষয় ও টুইঙ্কলের প্রথম আলাপ। রসবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করেই তাঁদের বন্ধুত্ব গড়ে ওঠে। ২০০১ সালের ১৭ জানুয়ারি এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়ের পর অভিনয় জগত থেকে বিদায় নিয়ে টুইঙ্কল নিজেকে সফল লেখিকা ও অন্দরসজ্জা শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাঁদের দুই সন্তান— পুত্র আরভ এবং কন্যা নিতারা।

পেশাদার জীবনে অক্ষয় কুমারকে বর্তমানে দেখা যাচ্ছে ‘জলি এলএলবি ৩’ (Jolly LLB 3) ছবিতে, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন আরশাদ ওয়ার্সি। তবে সবথেকে বড় খবর হল, দীর্ঘ বিরতির পর প্রিয়দর্শনের নতুন ছবি ‘হয়ওয়ান’-এ আবার এক সঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও সইফ আলি খানকে। ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ইয়ে দিললাগি’-র মতো ব্লকবাস্টার জুটি ২০০৮ সালের ‘তশন’-এর পর আবার পর্দায় ম্যাজিক দেখাতে ফিরছে।