অক্ষয়ের বাড়িতে গ‍্যাস সিলিন্ডারের জোগানে টান! আগাম সতর্ক টুইঙ্কল খান্না, কী করলেন দম্পতি?

আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ভূত বাংলা’। ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মনে ‘ভুল ভুলাইয়া’-র নস্টালজিয়া উসকে দিয়েছে। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে দেখা যাবে ওয়ামিকা গাব্বিকে। তবে শুধু ‘ভূত বাংলা’ নয়, অক্ষয়ের হাতে রয়েছে ছবির লম্বা তালিকা। সম্প্রতি রোহিত শেট্টি ঘোষণা করেছেন ‘গোলমাল ৫’-এ অক্ষয়কে দেখা যাবে।

অক্ষয়ের বাড়িতে গ‍্যাস সিলিন্ডারের জোগানে টান! আগাম সতর্ক টুইঙ্কল খান্না, কী করলেন দম্পতি?

|

Mar 17, 2026 | 3:12 PM

প্রায় ১৪ বছর পর পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয় কুমার। আসছে ফ্যান্টাসি হরর কমেডি ‘ভূত বাংলা’। পরেশ রাওয়াল, রাজপাল যাদব ও তাবু-র মতো ‘ওজি’ গ্যাং-এর প্রত্যাবর্তনে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। কিন্তু সেই উন্মাদনার মাঝেই মঙ্গলবার এক অনুষ্ঠানে হাজির হয়ে দেশের বর্তমান পরিস্থিতি ও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অক্ষয়।

মঙ্গলবার (১৭ মার্চ) মুম্বইয়ে পুরসভার (BMC) এক পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিতে এসেছিলেন অভিনেতা। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অক্ষয় জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ভারতে রান্নার গ্যাসের সরবরাহে ঘাটতি হতে পারে বলে জল্পনা চলছে। অভিনেতা রসিকতা করে বলেন, “আপাতত আমার বাড়িতে গ্যাসের অভাব নেই। তবে আমার স্ত্রী (টুইঙ্কল খান্না) আগেভাগেই সতর্ক। সে ইতিমধ্যেই ব্যাকআপ হিসেবে দুটো ইলেকট্রিক স্টোভ অর্ডার করেছে। সেগুলো বাড়িতে পৌঁছেছে কি না, তা অবশ্য জানি না।”

শুটিংয়ের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে মুম্বইয়ের পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেওয়া প্রসঙ্গে অক্ষয় বলেন, “পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যাতে পজিটিভ মানসিকতা নিয়ে এগিয়ে যেতে পারি, সেই কারণেই আজ এখানে আসা।”

আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ভূত বাংলা’। ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মনে ‘ভুল ভুলাইয়া’-র নস্টালজিয়া উসকে দিয়েছে। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে দেখা যাবে ওয়ামিকা গাব্বিকে। তবে শুধু ‘ভূত বাংলা’ নয়, অক্ষয়ের হাতে রয়েছে ছবির লম্বা তালিকা। সম্প্রতি রোহিত শেট্টি ঘোষণা করেছেন ‘গোলমাল ৫’-এ অক্ষয়কে দেখা যাবে। এছাড়াও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হেরা ফেরি ৩’, ‘ভাগাম ভাগ ২’ এবং ‘হায়ওয়ান’-এর মতো বড় প্রজেক্ট রয়েছে তাঁর ঝুলিতে।

Follow Us