AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফ্লপ ছবির লোকসান মেটাতে চেক ফিরিয়ে দিয়েছেন অক্ষয়! কী ঘটেছে?

দীর্ঘদিন পর আবার প্রিয়দর্শন এবং অক্ষয় কুমারের সেই আইকনিক জুটি ফিরছে ‘ভূত বাংলা’ ছবির মাধ্যমে। কমেডি আর হররের মিশেলে তৈরি এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে। একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স এবং কেপ অফ গুড ফিল্মস-এর যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন তাবু, পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং ওয়ামিকা গাব্বির মতো তারকারা।

ফ্লপ ছবির লোকসান মেটাতে চেক ফিরিয়ে দিয়েছেন অক্ষয়! কী ঘটেছে?
অজানা গল্প শোনালেন একতা কাপুর
| Updated on: Apr 07, 2026 | 2:24 PM
Share

বলিউডে প্রায়ই কোটি কোটি টাকার রেশারেশি আর চুক্তি নিয়ে দড়ি টানাটানি চলে, তবে অক্ষয় কুমার একেবারেই ব্যতিক্রম। নিজের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে দেখে প্রযোজকের লোকসান সইতে পারেননি অভিনেতা। সটান পকেট থেকে চেক বের করে ফিরিয়ে দিলেন পারিশ্রমিক! অক্ষয়ের এই কাণ্ড দেখে আকাশ থেকে পড়েছিলেন খোদ একতা কাপুর। দীর্ঘ ৩১ বছরের কেরিয়ারে এমন অভিজ্ঞতার মুখে কখনও পড়েননি একতা।

কেন হঠাৎ টাকা ফিরিয়ে দেন অক্ষয়?

সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও প্রিয়দর্শন জুটির নতুন ছবি ‘ভূত বাংলা’-র ট্রেলার। মুম্বইয়ের সেই জমকালো অনুষ্ঠানেই পুরনো দিনের এক অজানা গল্প শোনালেন একতা কাপুর। কথা হচ্ছিল ২০১৩ সালের ছবি ‘ওয়ান্স আপন আ অ্যা টাইম ইন মুম্বই দোবারা’ নিয়ে। সেই ছবিতে অক্ষয় কুমার, ইমরান খান এবং সোনাক্ষী সিনহা থাকলেও বক্স অফিসে ছবিটি সেভাবে দাগ কাটতে পারেনি। প্রায় ৮৫ কোটি টাকা বাজেটের এই ছবি থেকে লাভের মুখ দেখা তো দূর, কার্যত লোকসানের মুখে পড়তে হয়েছিল প্রযোজক সংস্থাকে। একতা জানান, ছবি ফ্লপ হওয়ার পর অক্ষয় একদিন অত্যন্ত সাধারণভাবে তাঁর কাছে আসেন।

কোনও রকম ভণিতা না করেই একটি চেক বাড়িয়ে দিয়ে বলেন, “এই নাও তোমার টাকা। এই ছবিটিতে তোমার ক্ষতি হয়েছে, তাই এই টাকাটা তুমি ফেরত নাও।”অক্ষয়ের এমন ব্যবহারে রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছিলেন একতা। তিনি জানান, ইন্ডাস্ট্রিতে এমন সৌজন্য এখনকার দিনে প্রায় অসম্ভব। তবে একতাও দমবার পাত্রী নন। তিনি সেই চেক গ্রহণ করেননি। বরং অক্ষয়কে বলেন, “আমি টাকা ফেরত নেব না। তার বদলে আপনি আমার জন্য আর একটি ছবি করুন। আমি নিশ্চিত সেই ছবি দিয়ে আমরা অনেক বেশি আয় করতে পারব।” একতার সেই জেদ আর অক্ষয়ের প্রতি বিশ্বাসের ফলই হল তাঁদের পরবর্তী কোলাবরেশন।

দীর্ঘদিন পর আবার প্রিয়দর্শন এবং অক্ষয় কুমারের সেই আইকনিক জুটি ফিরছে ‘ভূত বাংলা’ ছবির মাধ্যমে। কমেডি আর হররের মিশেলে তৈরি এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে। একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স এবং কেপ অফ গুড ফিল্মস-এর যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন তাবু, পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং ওয়ামিকা গাব্বির মতো তারকারা। প্রয়াত অভিনেতা আসরানিকেও দেখা যাবে একটি বিশেষ চরিত্রে। আগামী ১৬ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।

Follow Us