AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চরম সিদ্ধান্ত আল্লু অর্জুনের!বিতর্ক থেকে বাঁচতে মাস্টারস্ট্রোক ‘পুষ্পা’র

হায়দরাবাদে 'পুষ্পা ২' ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা। গুরুতর আহত হন তাঁর ছোট্ট ছেলেও। সেই মহিলার মৃত্যুকে কেন্দ্র করে বিতর্কের ঝড়ও ওঠে গোটা দেশে।

চরম সিদ্ধান্ত আল্লু অর্জুনের!বিতর্ক থেকে বাঁচতে মাস্টারস্ট্রোক 'পুষ্পা'র
| Edited By: | Updated on: Feb 04, 2025 | 9:02 PM
Share

ঝুঁকলেও, মচকালেন না পুষ্পা। বরং বিতর্ক থেকে বাঁচতে নিলেন বড়সড় সিদ্ধান্ত। এবার থেকে তাঁর মুখ থেকে বের হবে না টু শব্দ। বরং তাঁর হয়ে কথা বলবে মুখপাত্র!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা। গুরুতর আহত হন তাঁর ছোট্ট ছেলেও। সেই মহিলার মৃত্যুকে কেন্দ্র করে বিতর্কের ঝড়ও ওঠে গোটা দেশে। গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে মৃত মহিলার পরিবারকে মোটা টাকার ক্ষতিপূরণও দিয়েছিলেন আল্লু অর্জুনসহ পুষ্পা ২ ছবির টিম। তবে সেখানেই ইতি ঘটল না বিতর্কের। এই ঘটনার জন্যই গ্রেফতার হলেন আল্লু অর্জুন। এক রাত জেলেও থাকতে হয়েছিল তাঁকে। তবে বিতর্কের জল গড়িয়ে বারং বার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সেই সময়ই সংবাদ মাধ্যমের নানা শিরোনামে জায়গা করে নেন আল্লু অর্জুন। সোশাল মিডিয়ায় ছড়াতে শুরু করে নানা ভুয়ো খবরও। সেই ভুয়ো খবর আটকাতেই এবার বড় পদক্ষেপ করলেন পুষ্পা।

আল্লু অর্জুন তাঁর সোশাল মিডিয়ায় একটা লম্বা পোস্ট করে লিখলেন, এবার থেকে তাঁর সম্পর্কে যাবতীয় তথ্যাদি সংবাদনমাধ্যমকে দেবেন সেই মুখপাত্রই। তাঁর নতুন ছবি ত্রিবিক্রম শ্রীনিবাসের শুটিং শুরুর আগেই এমন সিদ্ধান্ত নিলেন আল্লু।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?