AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দেখতে সুন্দর, কিন্তু মনটা…’, ঐশ্বর্যকে নিয়ে একী বলে ফেললেন অমিতাভ?

নিন্দুকরা প্রথমে এই অশান্তির নেপথ্যে জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনের কথা বললেও, অমিতাভও যে অশান্তির আগুনে পারদ ঢালতে ওস্তাদ, তা বোঝা গেল সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতিতে।

'দেখতে সুন্দর, কিন্তু মনটা...', ঐশ্বর্যকে নিয়ে একী বলে ফেললেন অমিতাভ?
| Updated on: Jun 28, 2025 | 6:19 PM
Share

এমনিতেই ঐশ্বর্য ও অভিষেককে ঘিরে নিত্য অশান্তি বচ্চন পরিবারে। প্রকাশ্যে এসব কিছু নিয়ে বচ্চন পরিবারের কেউ মুখ না খুললেও, যা রটেছে, তা হল অভিষেক ও ঐশ্বর্যের বনিবনা হচ্ছেই না। এমনকী, নিন্দুকরা প্রথমে এই অশান্তির নেপথ্যে জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনের কথা বললেও, অমিতাভও যে অশান্তির আগুনে পারদ ঢালতে ওস্তাদ, তা বোঝা গেল সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতিতে। বাঁকা কথায়, অমিতাভ যে বউমা ঐশ্বর্যকেই খোঁচা দিয়েছেন, তা স্পষ্ট অমিতাভের নতুন মন্তব্যে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। বেশ কয়েক মাস আগে কৌন বনেগা ক্রোড়পতিতে এক তরুণী প্রতিযোগী অমিতাভকে সোজা জিজ্ঞাসা করে বসেন, আপনার বউমা ঐশ্বর্য তো দারুণ সুন্দরী। তাঁর সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করা যায় না। আপনি তো ওর সঙ্গেই থাকেন এক বাড়িতে। একটু সুন্দর থাকার টিপস দেবেন!

প্রতিযোগীর আবদারে প্রথমে একটু হতবাক হলেও, পরে একটু রাশভারি কণ্ঠে অমিতাভ বলেন, হ্যাঁ, ঐশ্বর্য সত্য়িই খুব সুন্দরী। আমরা সবাই জানি। কিন্তু মুখের সৌন্দর্য সারাজীবন থাকে না। বরং মন থেকে সুন্দর থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। কারণ, মনের সৌন্দর্যই জীবনকে এগিয়ে নিয়ে যায়। সবাইকে ভালবাসা শেখায়। এটা অত্য়ন্ত জরুরি। তাই মুখশ্রীর থেকেও মনটাকে সুন্দর করতে হবে!

অমিতাভের এমন মন্তব্য নিয়ে বলিপাড়ার নিন্দুকরা তৎপর। নিন্দুকরা মনে করছেন, আড়ালে, আবডালে, শব্দের জাদুকরিতে বউমাকেই আসলে খোঁচা দিয়েছেন অমিতাভ। আর এই খোঁচাই নাকি অভিষেক ও ঐশ্বর্যর ঝগড়ায় বারুদের মতো কাজ করবে! অন্তত, নেটপাড়া এমনটাই মনে করছে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?