AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rakhi Sawant For Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের অনশন ভাঙতে চান রাখি সাওয়ান্ত, কোন পদক্ষেপ করবেন অভিনেত্রী?

Rakhi Sawant For Sonam Wangchuk Goes Viral: ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আমজনতা ও বিশিষ্ট মহল সোনমের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সোনমের স্বাস্থ্যের অবনতিতে গভীরভাবে উদ্বিগ্ন রাখী এক আবেগঘন বার্তা পাঠিয়ে তাঁকে অনশন তুলে নেওয়ার আকুল আর্জি জানিয়েছেন।

Rakhi Sawant For Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের অনশন ভাঙতে চান রাখি সাওয়ান্ত, কোন পদক্ষেপ করবেন অভিনেত্রী?
| Updated on: Jul 17, 2026 | 2:23 PM
Share

লাদাখের সমাজকর্মী তথা জলবায়ু ও শিক্ষা আন্দোলনের পুরোধা সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) অনশন আন্দোলন ঘিরে দেশজুড়ে পারদ চড়ছে। দিল্লির যন্তর মন্তরে তাঁর এই আমরণ অনশন যত দীর্ঘ হচ্ছে, ততই উদ্বেগ বাড়ছে দেশবাসীর মনে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আমজনতা ও বিশিষ্ট মহল সোনমের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সোনমের স্বাস্থ্যের অবনতিতে গভীরভাবে উদ্বিগ্ন রাখি এক আবেগঘন বার্তা পাঠিয়ে তাঁকে অনশন তুলে নেওয়ার আকুল আর্জি জানিয়েছেন।

এমনকী রাখি স্পষ্ট জানিয়েছেন, তিনি নিজেই দিল্লি উড়ে গিয়ে যন্তর মন্তরে সোনম ওয়াংচুকের পাশে দাঁড়াতে চান এবং নিজের হাতে ওঁর অনশন ভাঙাতে চান। সম্প্রতি এক ভিডিও বার্তায় রাখি বলেন, “সোনমজি, আমি আপনার কাছে জোড়হাতে অনুরোধ করছি। আমি দিল্লির যন্তর মন্তরে আসতে চাই। দয়া করে এই সমস্ত মূল্যহীন মানুষদের জন্য নিজের মূল্যবান জীবন বিপন্ন করবেন না। আপনি দেশের জন্য ভীষণ দামি একজন মানুষ।”

সোনম ওয়াংচুকের সমর্থনে বিনোদন জগৎ থেকে রাখি সাওয়ান্তই অবশ্য প্রথম নন। এর ঠিক আগেই প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিও (Shabana Azmi) প্রথিতযশা এই শিক্ষাবিদের পাশে দাঁড়িয়ে তাঁকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। শাবানার কথায়, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের বুকে সোনমের মতো জোরালো ও সৎ কণ্ঠস্বরের আজ ভীষণ প্রয়োজন। তাই লড়াই জারি রাখতে হলে তাঁকে সবার আগে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!