AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anik Dutta: পুলিশের হাতে অনীক দত্তর সুইসাইড নোট, হাতের লেখা মেলাতে পাঠানো হল ফরেন্সিকে, কী লেখা ছিল?

Anik Dutta last Note: হিন্দুস্থান পার্কে তাঁর স্ত্রীয়ের বাড়ির ৬ তলার ছাদ থেকেই পড়ে গুরুতর আহত হন অনীক দত্ত। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু ঘোষণা করা হয়। পরিচালকের মৃত্যু নিয়ে জল্পনা শুরু হয়, এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, নাকি কেউ ধাক্কা দিয়েছেন! পুলিশের তরফ থেকে তদন্তও শুরু করা হয়েছে।

Anik Dutta: পুলিশের হাতে অনীক দত্তর সুইসাইড নোট, হাতের লেখা মেলাতে পাঠানো হল ফরেন্সিকে, কী লেখা ছিল?
Image Credit: AI Generated
| Edited By: | Updated on: May 27, 2026 | 9:52 PM
Share

প্রয়াত টলিউড পরিচালক অনীক দত্ত। টলিপাড়া এখনও যেন মেনেই নিতে পারছে না, তাঁদের প্রিয় পরিচালকের এমন মৃত্যু। সূত্রের খবর অনুযায়ী, হিন্দুস্থান পার্কের বাড়ির ৬ তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন অনীক দত্ত। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু ঘোষণা করা হয়। পরিচালকের মৃত্যু নিয়ে জল্পনা শুরু হয়, এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, নাকি কেউ ধাক্কা দিয়েছেন! পুলিশের তরফ থেকে তদন্তও শুরু করা হয়েছে।

পুলিশের তদন্তে হাতে এসেছে একটি সুইসাইড নোট। তবে এই চিঠি অনীকেরই কিনা তা জানার জন্য ফরেন্সিকে পাঠানো হয়েছে। সেখানে পরিচালকের হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখা হবে চিঠির হাতের লেখা। যে নোটটি পাওয়া গিয়েছে, সেখানে লেখা রয়েছে, ”মৃত‍্যুর জন‍্য কেউ দায়ী নয়।” ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে, একটি স্লিপার্স। বাড়ির ছাদ থেকেই উদ্ধার হয়েছে পরিচালকের লেখা সুইসাইড নোট। যেটা ‘কোরিওগ্রাফিক আর্ট ম্যাগাজিন ২০০৮’- নামে একটি বইয়ের মধ্যে খামে ভরা ছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অনীক দত্ত ছাদ উঠছেন। এসব তথ্যই খতিয়ে দেখছেন পুলিশ। জানা গিয়েছে, পরিচালকের মেয়ে থাকেন বিদেশে। তিনি এলেই দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। জানা গিয়েছে, SSKM-এ নিয়ে যাওয়া হয়েছে দেহ ময়নাতদন্তের জন‍্য।

কেরিয়ারের শুরু থেকে অবশ্য সরাসরি ফিচার ফিল্মের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। বিজ্ঞাপনের জন্যই ছবি বানাতে বানাতেন। তবে বড়পর্দায় পরিচালক হিসেবে প্রথম ব্রেক তাঁর ‘ভূতের ভবিষ্যৎ’। প্রথম ছবিতেই অনীক বুঝিয়ে দিয়েছিলেন তাঁর পরিচালনার মুন্সিয়ানা। ভূতের ভবিষ্যত বাংলা ছবির ক্ষেত্রে মাইলস্টোন। স্যাটারায়কে সঙ্গী করে দেশের রাজনীতি, অর্থনীতিকে তুলে ধরেছিলেন অনীক । এরপর অনীক তৈরি করেন ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদবধ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’, ‘বরুণ বাবুর বন্ধু’, ‘অপরাজিত’। গত পুজোতে মুক্তি পায় অনীকের শেষ ছবি, ‘যত কাণ্ড কলকাতাতেই’। পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত