AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Court Case: সাংবাদিক পেটানোয় ধৃতদের খালি পায়ে হাঁটানো হল কেন? এজলাসে কারণটা বলে দিলেন আইনজীবী

Kolkata Protest: গুরুতরভাবে জখম চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত ও মাখন পাত্র। আক্রান্ত হয়েছেন সাংবাদিক সুমন মহাপাত্রও। আহতদের এসএসকেএমে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। একইসঙ্গে কড়া পদক্ষেপের আশ্বাসও দেন তিনি।

Court Case: সাংবাদিক পেটানোয় ধৃতদের খালি পায়ে হাঁটানো হল কেন? এজলাসে কারণটা বলে দিলেন আইনজীবী
গ্রেফতার হওয়া অভিযুক্ত Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 27, 2026 | 6:13 PM
Share

কলকাতা: শুক্রবার ধর্মতলায় (Dharmatala) নিট নিয়ে আন্দোলনের প্রতিবাদে পথে নামেন বিক্ষোভকারীরা। সেখানে প্রতিটি হাউসের সাংবাদিকদের হেনস্থার অভিযোগ ওঠে। মারধর-শ্লীলতাহানি করা হয়। ঘটনায় গ্রেফতার মোট ১৬ জন। সোমবার ধৃতদের খালি পায়ে হাঁটানো হয়। তারপর তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। সেখানে সরকারি আইনজীবী জানান কেন খালি পায়ে হাঁটানো হচ্ছে।

সোমবার শুনানি চলছিল আদালতের ভিতরে। সেই সময় অভিযুক্তদের তরফে আইনজীবী সওয়াল করেন, অভিযুক্তদের খালি পায়ে ঘোরানো হচ্ছে রাস্তায়। এমনটা করা যায় কি না সন্দেহ প্রকাশ করেন। পাল্টা আদালতে সরকারি আইনজীবীর সওয়াল, খালি পায়ে ঘোরানো হচ্ছে কারণ,ধৃতরা সাংবাদিকদের বিক্ষোভের নামে জুতো ছুড়ে মেরেছিল। যে সংগঠনের তরফে বিক্ষোভ ছিল তাঁদের সদস্য অভিযুক্তরা ছিল না। এই দু’জনকে ৯ তারিখ পর্যন্ত হেফাজতে চাওয়া হয়েছে।

এখানে উল্লেখ্য, নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গত শুক্রবার বাম ছাত্র-সংগঠন মিছিল করেছিল। অভিযোগ, মিছিলের মাঝেই হঠাৎ উড়ে আসে এলোপাথাড়ি ইট-বোতল-লাঠি,জুতো। আক্রান্ত হন পুলিশ কর্মী। গুরুতর জখম হন বহু সাংবাদিক। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত টিভি-৯ বাংলাও। গুরুতরভাবে জখম চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত ও মাখন পাত্র। আক্রান্ত হয়েছেন সাংবাদিক সুমন মহাপাত্রও। আহতদের এসএসকেএমে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। একইসঙ্গে কড়া পদক্ষেপের আশ্বাসও দেন তিনি। এরপরই এক-এক করে গ্রেফতার করা হয় ষোলোজনকে। সেই ঘটনাতেই ধৃতদের আজ তোলা হয় আদালতে। ঘটনার পুনর্নিমাণও করা হয়। তখনই খালি পায়ে হাঁটানো হয় তাঁদের।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?