AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baguiati School Student: ‘আমাকে আগের সপ্তাহেও গার্ডিয়ানস্ মিটিংয়ে ডেকেছিল…বললাম নমাজ পড়ছিলাম ডাকলেন কেন?’, স্কুলে সবে টিফিন মুখে তুলেছিল রায়হান, হঠাৎই খবর গেল বাড়িতে…

Baguiati School Student's Mysterious Death: ছাত্রের কাকার অভিযোগ স্কুল থেকে ফোন করে বলা হয় ছাত্র পড়ে গিয়েছে দেশবন্ধু নগর হাসপাতালে এসে ওই ছাত্রের গায়ে কোন কত চিহ্ন পাওয়া যায়নি। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশতবে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোন ধরনের মন্তব্য করেননি।

Baguiati School Student: 'আমাকে আগের সপ্তাহেও গার্ডিয়ানস্ মিটিংয়ে ডেকেছিল...বললাম নমাজ পড়ছিলাম ডাকলেন কেন?', স্কুলে সবে টিফিন মুখে তুলেছিল রায়হান, হঠাৎই খবর গেল বাড়িতে...
ইনসেটে ছাত্রের বাবাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 27, 2026 | 5:53 PM
Share

কলকাতা: স্কুলের টিফিন-আওয়ার্স। ক্লাস থেকে বেরিয়ে ব্যাগ থেকে টিফিন বাক্সটা বার করেছিল রায়হান। রুটিটা মুখে দেওয়ার সময়েই আচমকা মুখ থুবড়ে পড়ে যায়। আর চোখেমুখে অন্ধকার, শরীরে নেই কোনও সাড়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ বছর পনেরোর রায়হান। স্তম্ভিত সহপাঠীরাও। দশম শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে বাগুইআটির একটি স্কুলে চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ রায়হান।

স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলের টিফিন টাইমে খাবার খেতে গিয়ে পড়ে যায় রায়হান। তবে ছাত্রের বাবার অভিযোগ, স্কুলের মধ্যে চার-পাঁচজন ছাত্র রয়েছে, যারা তার ছেলেকে প্রায়ই মারধর করত। গত সপ্তাহে গার্ডিয়ান মিটিংয়ে ছাত্রের বাবাকে ডাকা হয়েছিল।

সোমবার সকালে ছাত্রের কাকার অভিযোগ স্কুল থেকে ফোন করে বলা হয় ছাত্র পড়ে গিয়েছে দেশবন্ধু নগর হাসপাতালে এসে ওই ছাত্রের গায়ে কোন কত চিহ্ন পাওয়া যায়নি। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।

কথা বলার মতো পরিস্থিতিতেই নেই বাবা-মা। তার মধ্যেও বাবা বললেন, “স্কুল ভালো, স্কুলের বিরুদ্ধে সত্যিই আমার কোনও অভিযোগ নেই। কিন্তু আমাকে আগের সপ্তাহে গার্ডিয়ানস্ মিটিংয়ে ডেকেছিল। তখনই বলেছিলাম, ওদের ক্লাসের কয়েকজন ছেলে মারধর করেন। আমার ছেলে যদি দুষ্টু হত, বলতাম। আপনারা তো জানেন কারা করছে!”

ছাত্রের মা বলেন, “আমাকে আজকেও বললেও, স্কুলে আমাকে প্রজেক্ট জমা দিতে হবে। আমি ৩ দিন স্কুলে যাব। আমাকে স্কুল থেকে বলল, ও অজ্ঞান হয়ে গিয়েছে। আমি নমাজ পড়ে এসে দেখলাম, আমার ছেলেটা নাই। স্কুলের ছেলেরা বলল টিফিন খালছিল। ওরা হঠাৎ আওয়াজ শোনে, দেখে ও পড়ে গিয়েছে। শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল।” দেহ আপাতত ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এখনও গোটা বিষয়টি নিয়ে স্তব্ধ স্কুল কর্তৃপক্ষ।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?