AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandrakona: লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, অবস্থা দেখে শিউরে উঠলেন সবাই

Paschim Medinipur bus accident: বাসের সামনের দিকটি মুচড়ে যাওয়ায় চালক সেখানে আটকে পড়েন। কোনওরকমে তাঁকে উদ্ধার করা হয়। বাস থেকে ধীরে ধীরে নামানো হয় যাত্রীদের। তাঁদের কেউ হাতে চোট পেয়েছেন। কেউ পায়ে। কারও মাথায় চোট লেগেছে। আহতদের বিভিন্ন গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশও।    

Chandrakona: লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, অবস্থা দেখে শিউরে উঠলেন সবাই
লরির সঙ্গে সংঘর্ষে দুমড়ে গিয়েছে বাসের সামনের দিকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 27, 2026 | 6:47 PM
Share

চন্দ্রকোনা: যাত্রীবোঝাই বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ। দুমড়ে মুচড়ে গেল বাসের সামনের অংশ। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কালিকাপুরে। বাসের ৫০ জনের মতো যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গো সম্মান আহ্বান অভিযানে অংশ নিতে চন্দ্রকোনা থেকে ৬০-৭০ জন বাসে করে মেদিনীপুর গিয়েছিলেন। সেখান থেকে ফিরছিলেন তাঁরা। কালিকাপুরে টার্নিংয়ে উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের। বিকট শব্দ পেয়ে দৌড়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান।

বাসের সামনের দিকটি মুচড়ে যাওয়ায় চালক সেখানে আটকে পড়েন। কোনওরকমে তাঁকে উদ্ধার করা হয়। বাস থেকে ধীরে ধীরে নামানো হয় যাত্রীদের। তাঁদের কেউ হাতে চোট পেয়েছেন। কেউ পায়ে। কারও মাথায় চোট লেগেছে। আহতদের বিভিন্ন গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশও।    

স্থানীয় বাসিন্দারা বলেন, “বাসটি মেদিনীপুর থেকে চন্দ্রকোনার দিকে আসছিল। আর লরিটি চন্দ্রকোনার দিকে যাচ্ছিল। টার্নিং ছিল। বুঝতে পারেনি। এসে মুখোমুখি ধাক্কা লাগে।” দুটি গাড়ির গতিই বেশি ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তাঁরা বলেন, “গতি বেশি থাকায় বাসের সামনের দিকটা একেবারে দুমড়ে-মুচড়ে যায়। কোনওরকমে বাসের চালককে বের করা হয়েছে। কিন্তু, তাঁর অবস্থা আশঙ্কাজনক। বাসের আরও ৫০-৬০ জন যাত্রী আহত হয়েছেন।” দুর্ঘটনার জেরে রাস্তায় কিছুক্ষণের জন্য যানজট হয়।

অন্যদিকে, এদিন পশ্চিম মেদিনীপুরেরই খড়গপুরে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। খড়গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের খড়গপুর লোকাল থানার কাজলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় বাসটি। একাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর লোকাল থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা। উদ্ধারকারীরা আহত যাত্রীদের বাস থেকে বের করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। গুরুতর আহত কয়েকজনকে খড়গপুর মহকুমা হাসপাতাল এবং মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর লোকাল থানার পুলিশ।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?