AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বুকে যন্ত্রণা, শয্যাশায়ী অঙ্কুশ! কী হয়েছে নায়কের?

Ankush: উসকো খুশকো চুল। চোখে চশমা। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। বিছানায় শুয়ে রয়েছেন তিনি। কথা হচ্ছে অভিনেতা অঙ্কুশ হাজরার। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে কিছু দিন আগে তাঁকে রাস্তায় দেখেছেন দর্শক। আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা। বুকে ব্যথা, গলায় যন্ত্রণা, মাথা ব্যথা আর জ্বর নিয়ে রীতিমতো শয্যাশায়ী।

বুকে যন্ত্রণা, শয্যাশায়ী অঙ্কুশ! কী হয়েছে নায়কের?
| Edited By: | Updated on: Sep 16, 2024 | 12:13 PM
Share

উসকো খুশকো চুল। চোখে চশমা। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। বিছানায় শুয়ে রয়েছেন তিনি। কথা হচ্ছে অভিনেতা অঙ্কুশ হাজরার। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে কিছু দিন আগে তাঁকে রাস্তায় দেখেছেন দর্শক। আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা। বুকে ব্যথা, গলায় যন্ত্রণা, মাথা ব্যথা আর জ্বর নিয়ে রীতিমতো শয্যাশায়ী।

অসুস্থ হয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন অভিনেতা। চোখ, মুখ দেখে বোঝাই যাচ্ছে তাঁর শরীর ভাল নেই। এখন এই গরম তো এই বৃষ্টিতে চারিদিক ঠান্ডা। এই আবহাওয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। রেহাই পেলেন না অঙ্কুশও। রবিবার সারা দিন বিছানায় শুয়েই কেটেছে তাঁর। নিজের অসুস্থ চেহারার ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, “আমার রবিবারটা এমনই কাটল। গলায় ব্যথা, বুকে যন্ত্রণা, মাথা ব্যথা আর জ্বরে।” তাঁর ছবি দেখে অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ।

উল্লেখ্য, চারিদিকে নেতিবাচক ছবির মাঝে কয়েক দিন আগে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার একটি আদুরে ছবি পেয়েছিল বিপুল প্রশংসা। বৃহস্পতিবার যে ছবিটি পোস্ট করেন নায়ক তাতে দেখা যাচ্ছে বিছানায় বসে রয়েছেন তিনি। আর তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রেমিকা ঐন্দ্রিলা। তাঁর পরনে নীল-সাদা কো-অর্ড সেট। পরম যত্নে অঙ্কুশকে খাইয়ে দিচ্ছেন নায়িকা। এমনই একটি মিষ্টি ছবি পোস্ট করে নায়ক লেখেন,”যখনই নতুন কোনও রান্না এক্সপেরিমেন্ট করা হয় তখন আমাকেই গিনিপিগ হতে হয়। তারপর আমাকে জিজ্ঞেস করা হয় “কেমন লাগল?” আর তখন আমি আমার জীবনের সেরা অভিনয়টি প্রদর্শন করি। যাই হোক। ইনি রান্নাটি অসাধারণ করেন।”

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত