ফের সিনেমায় ফিরছেন অনুষ্কা শর্মা! জানেন নায়ক কে?

দক্ষিণী মেগাস্টার অল্লু অর্জুন এবং বলিউডের প্রথম সারির অভিনেত্রী অনুষ্কা শর্মাকে কি এবার একই ফ্রেমে দেখা যেতে চলেছে? টিনসেল টাউনের অন্দরে কান পাতলে এখন এই গুঞ্জনই সবচেয়ে জোরালো। শোনা যাচ্ছে, অল্লু অর্জুনের বহুল চর্চিত আগামী ছবি ‘AA22xA6’-এ তাঁর বিপরীতে অভিনয়ের জন্য অনুষ্কা শর্মার সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন নির্মাতারা।

ফের সিনেমায় ফিরছেন অনুষ্কা শর্মা! জানেন নায়ক কে?

|

Mar 23, 2026 | 3:53 PM

ছেলেমেয়ে, স্বামীকে নিয়ে অনুষ্কার সুখের সংসার। কখনও লন্ডন, কখনও মুম্বই। লোকে তো ধরেই নিয়েছিল অনুষ্কা শর্মা বুঝি সিনেমাকে একেবারেই টা টা বাই বাই করে ফেলেছেন! কিন্তু এবার খবর, লম্বা বিরতি কাটিয়ে অনুষ্কা, এবার পর্দায় ফিরতে চলেছেন। তবে বলিউডে নয়!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। দক্ষিণী মেগাস্টার অল্লু অর্জুন এবং বলিউডের প্রথম সারির অভিনেত্রী অনুষ্কা শর্মাকে কি এবার একই ফ্রেমে দেখা যেতে চলেছে? টিনসেল টাউনের অন্দরে কান পাতলে এখন এই গুঞ্জনই সবচেয়ে জোরালো। শোনা যাচ্ছে, অল্লু অর্জুনের বহুল চর্চিত আগামী ছবি ‘AA22xA6’-এ তাঁর বিপরীতে অভিনয়ের জন্য অনুষ্কা শর্মার সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন নির্মাতারা। যদি সব ঠিক থাকে, তবে এই ছবির মাধ্যমেই তেলুগু সিনেমায় বহু প্রতীক্ষিত অভিষেক ঘটতে চলেছে বিরাট-পত্নীর।

সূত্রের খবর অনুযায়ী, অনুষ্কা শর্মা তাঁর তেলুগু ডেবিউয়ের জন্য কোমর বাঁধছেন। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে অল্লু অর্জুনের মতো সুপারস্টারের বিপরীতে অনুষ্কার নাম উঠে আসায় ইতিমধ্যেই অনুরাগী মহলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, অল্লু অর্জুনের জন্মদিনে এই ছবির অফিশিয়াল টাইটেল বা নাম ঘোষণা করা হতে পারে। তবে এই নাম ঘোষণা সাধারণ কোনও পোস্টারের মাধ্যমে হবে না। দর্শকদের জন্য থাকছে এক বিশাল সারপ্রাইজ। একটি লার্জ স্কেল ভিজ্যুয়াল ভিডিওর মাধ্যমে ছবির নাম এবং এর প্রেক্ষাপট সামনে আনা হবে।

Follow Us