Arijit Singh: ‘জয় জয় রাম’ গাইতে গিয়ে ২০০ বার টেক দিয়েছেন অরিজিৎ! কী ঘটেছিল রেকর্ডিং স্টুডিয়োতে?
Arijit Singh Ramayanam Jai Jai Ram Song: গণেশ চতুর্থীর বিশেষ তিথিতে মুক্তি পাওয়া এই ছবির প্রথম গান ‘জয় জয় রাম’ ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের জাদুকরী কণ্ঠে গাওয়া এই গানটিকে কেন্দ্র করে এবার প্রকাশ্যে এল এক চমকপ্রদ তথ্য। জানা গিয়েছে, গানটির নিখুঁত রেকর্ডিংয়ের জন্য গায়ক অরিজিৎ সিং ২০০টিরও বেশি টেক নিয়েছিলেন!

চলতি বছরের অন্যতম কাঙ্ক্ষিত ছবি ‘রামায়ণম’। গণেশ চতুর্থীর বিশেষ তিথিতে মুক্তি পাওয়া এই ছবির প্রথম গান ‘জয় জয় রাম’ ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের জাদুকরী কণ্ঠে গাওয়া এই গানটিকে কেন্দ্র করে এবার প্রকাশ্যে এল এক চমকপ্রদ তথ্য। জানা গিয়েছে, গানটির নিখুঁত রেকর্ডিংয়ের জন্য গায়ক অরিজিৎ সিং ২০০টিরও বেশি টেক নিয়েছিলেন!
রেকর্ডিং স্টুডিও সূত্রের খবর অনুযায়ী, গানটি গাওয়ার সময় অরিজিৎ আধ্যাত্মিক অনুভূতির সাগরে এতটাই ডুবে গিয়েছিলেন যে, একের পর এক টেক দিতে থাকেন। স্টুডিওতে উপস্থিত কলাকুশলীরা তাঁর এই নিষ্ঠা ও একাগ্রতা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “গানটির প্রতিটি টেকের সময় সুর ও শব্দের অন্তরের ভাবকে গভীরভাবে উপলব্ধি করছিলেন অরিজিৎ। সেই ভাবাবেগে তিনি এতটাই হারিয়ে গিয়েছিলেন যে, তা থেকে বেরিয়ে আসতেই চাইছিলেন না। শেষপর্যন্ত সমস্ত প্রযুক্তিগত বাধ্যবাধকতা ও খুঁটিনাটি ভুলে গিয়ে নিজের পুরো সত্ত্বা তিনি সঁপে দেন এই গানের সুরে।”
প্রখ্যাত হিন্দি কবি ও গীতিকার কুমার বিশ্বাসের লেখা এই ভক্তিমূলক গানটিতে সুরারোপ করেছেন সুরসম্রাট এ. আর. রহমান। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ডিজিটাল মাধ্যমে ৩৬ মিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে এই গান। দেশজুড়ে সিনেমাটির ট্রেলার তুমুল জনপ্রিয়তা পাওয়ার পরই এই ট্র্যাকটি প্রকাশ করেন নির্মাতারা।
নীতিশ তিওয়ারির পরিচালনায় নির্মিত বহুল প্রতীক্ষিত এই ‘রামায়ণম’ ছবিতে শ্রীরামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং লঙ্কাপতি রাবণের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী মেগাস্টার যশকে। এ ছাড়া সীতার চরিত্রে সাই পল্লবী, হনুমানের ভূমিকায় সানি দেওল, কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, সূর্পণখার ভূমিকায় রকুল প্রীত সিং এবং লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে রবি দুবেকে।
