AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হঠাৎই প্রয়াত কাছের মানুষ, স্কুটি নিয়েই শেষকৃত্যে ছুটলেন অরিজিৎ

Arijit Singh: জীবনে চলার পথে মা ও দিদা ছিলেন অরিজিতের অনেকটা জুড়ে। ২০২১ সালের মে মাসে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর মায়ের।

হঠাৎই প্রয়াত কাছের মানুষ, স্কুটি নিয়েই শেষকৃত্যে ছুটলেন অরিজিৎ
স্কুটি নিয়েই শেষকৃত্যে ছুটলেন অরিজিৎ
| Updated on: Feb 05, 2024 | 12:51 PM
Share

২০২১-এ মা’কে হারিয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। এবার আরও এক খারাপ খবর। গায়ক হারালেন তাঁর আর এক কাছের মানুষ, তাঁর এতদিনের সঙ্গী, তাঁর দিদা ভারতী দেবীকে। রবিবার বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৮২ বছর। জিয়াগঞ্জেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অরিজিতের দিদা।

সে দিন বিকেলে স্ত্রী কোয়েলকে স্কুটিতে চাপিয়েই শ্মশানঘাটে গায়কের যাওয়ার ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা পরিচালিত জিয়াগঞ্জ শহরের গঙ্গা তীরেই রয়েছে মহা শ্মশান। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে ভারতী দেবীর। উপস্থিত ছিলেন গায়কের বাবা সুরিন্দর সিংও।

জীবনে চলার পথে মা ও দিদা ছিলেন অরিজিতের অনেকটা জুড়ে। ২০২১ সালের মে মাসে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর মায়ের। কোভিডে আক্রান্ত হয়েছিলেন অদিতি সিং। প্রথমে বহরমপুর মাতৃসদন এবং পরে অবস্থার অবনতি ঘটায় তাঁকে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একমো সাপোর্ট চলছিল তাঁর। ছিল হাইপার টেনশনের সমস্যাও। ১৭ মে, ২০২১ চলে যান তিনি। এবার গায়ক হারালেন দিদাকেও। এই শোক তিনি দ্রুত কাটিয়ে উঠুন এমনটাই চাইছেন তাঁর আপামর ভক্তরা।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি