AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jaya Bachchan: অমিতাভের সঙ্গে সংসার করা কঠিন! কাকে এমন কথা বলেছিলেন জয়া বচ্চন?

Jaya Bachchan Amitabh Bachchan marriage: ১৯৯৯ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা আরশাদ ওয়ারসি এবং মারিয়া গোরোটি। বিয়ের প্রায় আড়াই দশক পর নিজেদের সম্পর্কের সূচনা পর্বের একটি অজানা গল্প প্রকাশ্যে আনলেন আরশাদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, বিয়ের ঠিক আগে মারিয়াকে একটি বিশেষ পরামর্শ ও সতর্কবার্তা দিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন।

Jaya Bachchan: অমিতাভের সঙ্গে সংসার করা কঠিন! কাকে এমন কথা বলেছিলেন জয়া বচ্চন?
| Updated on: Aug 31, 2026 | 4:17 PM
Share

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে বলিপাড়ায় কৌতুহলের শেষ নেই। যে দাম্পত্যে অমিতাভের মতো বলিউড শহেনশাহ, রেখার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন, সেই সংসারকে জয়া বচ্চন এত বছর ধরে কীভাবে সুন্দর করে রেখেছেন, তা নিয়ে নানা গুঞ্জন চলতেই থাকে। তবে জানেন কি, জয়া বচ্চন কিন্তু স্পষ্ট স্বীকার করেছিলেন, অভিনেতার সঙ্গে সংসার করে বেশ কঠিন কাজ!

ব্য়াপারটা একটি খোলসা করে বলা যাক। ১৯৯৯ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা আরশাদ ওয়ারসি এবং মারিয়া গোরোটি। বিয়ের প্রায় আড়াই দশক পর নিজেদের সম্পর্কের সূচনা পর্বের একটি অজানা গল্প প্রকাশ্যে আনলেন আরশাদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, বিয়ের ঠিক আগে মারিয়াকে একটি বিশেষ পরামর্শ ও সতর্কবার্তা দিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। মেগাস্টার অমিতাভ বচ্চনের ঘরণী হিসেবে কয়েক দশক কাটানোর অভিজ্ঞতা থেকেই তিনি সেই পরামর্শ দিয়েছিলেন।

এক সাক্ষাৎকারে আরশাদ জানান, অভিনেতাদের জীবন এবং কাজের পরিবেশ সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা। জয়া বচ্চন সেদিন কোনও লুকোছাপা না করেই তাঁদের জিজ্ঞেস করেছিলেন, তাঁরা অভিনেতার জীবনের এই বাস্তবতার মুখোমুখি হতে সত্যি প্রস্তুত কি না।

স্মৃতিচারণ করে আরশাদ বলেন, “জয়াজি অত্যন্ত বুদ্ধিমতী একজন নারী। মারিয়া এবং আমার বিয়ের সময় তিনি আমাদের বলেছিলেন, ‘জীবনে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হল একজন অভিনেতাকে বিয়ে করা।’ তিনি আমাদের জিজ্ঞেস করেছিলেন, ‘তোমরা কি এর জন্য তৈরি?'”

অভিনেতাদের জীবনের সেই জটিলতার কথা ব্যাখ্যা করে আরশাদ আরও যোগ করেন, “আমি বলব না যে এটি অভিনেতাদের স্বভাবগত কোনও সমস্যা, তবে দুর্ভাগ্যবশত পেশার খাতিরে আমাদের এমন কিছু পরিস্থিতিতে পড়তে হয় যেখানে চারপাশে বহু আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন মানুষ থাকেন। এই পেশার কাজগুলো সাধারণ দম্পতিদের সম্পর্কের মতো নয়। তাই সমস্ত বাধা অতিক্রম করে একে অপরের পাশে থাকতে গেলে ভালোবাসাকে সাধারণ গণ্ডির চেয়ে অনেক বেশি গভীর হতে হয়।”

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৪ ফেব্রুয়ারি গির্জায় বিয়ের পাশাপাশি মুসলিম রীতি মেনে নিকাহ করেছিলেন আরশাদ ও মারিয়া। প্রায় ২৫ বছর পর, ২০২৪ সালের জানুয়ারিতে নিজেদের বিয়ের আইনি রেজিস্ট্রি সারেন এই দম্পতি।

অন্যদিকে, ১৯৭৩ সালের ৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন। ‘জঞ্জির’ ছবির অভাবনীয় সাফল্যের পরেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এই তারকা দম্পতি, যাঁরা সফলভাবে অতিক্রম করেছেন দাম্পত্যের পাঁচ দশক।

Follow Us