Ayan Mukerji Confirms Brahmastra 2: অবশেষে আসছে ব্রহ্মাস্ত্র ২! ছবি নিয়ে কোন তথ্য ফাঁস করলেন পরিচালক অয়ন?
Brahmastra 2 Indian Culture Mythology Budget Ayan: ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’-তে মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট; গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, মৌনী রায় ও নাগার্জুনকে, আর ক্যামিওতে ছিলেন শাহরুখ খান। পুরাণ, অস্ত্রশক্তি ও কল্পবিজ্ঞানের মেলবন্ধনে তৈরি ‘অ্যাস্ট্রাভার্স’ দর্শক ও সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।

‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’ মুক্তির পর থেকেই দ্বিতীয় কিস্তি নিয়ে চলছিল নানা গুঞ্জন ও সংশয়। তবে সেই জল্পনায় ইতি টেনে পরিচালক অয়ন মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, ‘ব্রহ্মাস্ত্র ২’ নির্মাণের পরিকল্পনা বহাল রয়েছে। তাঁর ইচ্ছা, আসন্ন পর্বটিকে আরও বেশি করে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার সঙ্গে গেঁথে বড়পর্দায় তুলে ধরার।
২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’-তে মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট; গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, মৌনী রায় ও নাগার্জুনকে, আর ক্যামিওতে ছিলেন শাহরুখ খান। পুরাণ, অস্ত্রশক্তি ও কল্পবিজ্ঞানের মেলবন্ধনে তৈরি ‘অ্যাস্ট্রাভার্স’ দর্শক ও সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।
সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রথম কিস্তির অভিজ্ঞতা ভাগ করে নিয়ে অয়ন জানান, পুরো যাত্রাটি মোটেও সহজ ছিল না। কিছু দিক দর্শকের পছন্দ হলেও সবকিছু তাঁদের ছুঁতে পারেনি। অয়নের মতে, দর্শকের প্রতিক্রিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই; তাঁরা যে ত্রুটিগুলো ধরেন, সেগুলোকে গুরুত্ব দিয়ে গল্প বলার কৌশল আরও শানিত করা দরকার। কারণ দর্শকের অপছন্দের পেছনে যুক্তিসংগত কারণ থাকে।
প্রথম পর্বের ভাবনায় ‘হ্যারি পটার’ ও ‘দ্য লর্ড অফ দ্য রিংস’-এর মতো বিশ্বখ্যাত ফ্যান্টাসি ছবির প্রভাব থাকার কথাও স্বীকার করেছেন অয়ন। তবে কাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে ভারতীয় পুরাণ ও আধ্যাত্মিকতার প্রতি টান গভীরতর হয়েছে বলে জানান তিনি। শুরুর দিকে ছবির যে নাম ‘ড্রাগন’ ভাবা হয়েছিল, তা বদলে ‘ব্রহ্মাস্ত্র’ রাখা হয়; দ্বিতীয় পর্বে সেই ভারতীয় আবহ আরও প্রবলভাবে ফুটে উঠবে বলে আশাবাদী পরিচালক।
শুরু থেকেই ‘ব্রহ্মাস্ত্র’কে একটি ট্রিলজি হিসেবে কল্পনা করা হয়েছিল, যার দ্বিতীয় অধ্যায়ের নাম ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু – দেব’। প্রথম ছবির সঙ্গেই দ্বিতীয়টির শুটিং না করার পেছনে আর্থিক সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন অয়ন। তাঁর কথায়, সবার কাজের ধরন ও বাজেট সামর্থ্য এক নয়; তাই প্রথম পর্বে একসঙ্গে দু’টি ছবির কাজ করা সম্ভব হয়নি এবং প্রথমটির প্রতিক্রিয়া দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পথ বেছে নিতে হয়েছে। যদিও শুটিং শুরুর তারিখ বা মুক্তির সময়সূচি নিয়ে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা দেননি অয়ন মুখোপাধ্যায়।
