AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মোটা’ বলে কাজ বাতিল, বার বার কুপ্রস্তাব! গ্ল্যামার দুনিয়ার অন্ধকার দিক ফাঁস করলেন আয়েশা খান

আয়েশা জানান, ইনস্টাগ্রামে তিনি যাই পোস্ট করেন না কেন, একদল মানুষ তাঁকে ‘সেক্সুয়ালাইজ’ বা যৌন পণ্য হিসেবে উপস্থাপন করতে ব্যস্ত হয়ে পড়ে। তিনি বলেন, “আমি সাধারণ টপ পরি কিংবা স্কার্ট—মানুষের সবেতেই সমস্যা। কিছু পোস্ট করার আগে আমাকে দশবার ভাবতে হয়। এটা ভাবলে খুব খারাপ লাগে যে সমাজ আজও মেয়েদের পোশাক দিয়ে বিচার করে।”

‘মোটা’ বলে কাজ বাতিল, বার বার কুপ্রস্তাব! গ্ল্যামার দুনিয়ার অন্ধকার দিক ফাঁস করলেন আয়েশা খান
| Updated on: Mar 04, 2026 | 5:58 PM
Share

গ্ল্যামার জগতের ঝকঝকে আলোর নিচে যে কতটা অন্ধকার লুকিয়ে থাকে, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অভিনেত্রী আয়েশা খান। ২০২৫ সালটা তাঁর কেরিয়ারের জন্য বেশ পয়মন্ত ছিল। আদিত্য ধর পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এ তাঁর উপস্থিতি নজর কেড়েছে। ক্রিস্টাল ডিসুজার সঙ্গে ‘সরারাত’ গানে তাঁর নাচ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। কিন্তু সাফল্যের এই শিখরে দাঁড়িয়েও আয়েশা শোনালেন এক যন্ত্রণার ইতিহাস। শুধু শারীরিক গঠনের দোহাই দিয়ে কাজ থেকে বাদ পড়াই নয়, নিয়মিত ধর্ষণের হুমকিও সইতে হচ্ছে তাঁকে।

সম্প্রতি ‘উই দ্য উইমেন’ (We The Women) অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের লড়াইয়ের কথা ভাগ করে নিয়েছেন আয়েশা। তিনি জানান, যখন তিনি দ্বাদশ শ্রেণিতে পড়তেন, তখন টি-সিরিজের একটি মিউজিক ভিডিয়োতে সেকেন্ড লিড হিসেবে তাঁর কাজ করার কথা ছিল। কিন্তু শুটিংয়ের ঠিক আগের রাতে তাঁকে জানানো হয়, তিনি এই কাজের জন্য উপযুক্ত নন। কারণ কী? আয়েশা বলেছেন, “আমাকে বলা হয়েছিল আমি খুব মোটা, তাই আমাকে নেওয়া যাবে না।” স্কুলপড়ুয়া এক কিশোরীর মনে সেই ঘটনা কতটা গভীর ক্ষত তৈরি করেছিল, তা আজ এতদিন পর জনসমক্ষে আনলেন অভিনেত্রী।

আয়েশা জানান, ইনস্টাগ্রামে তিনি যাই পোস্ট করেন না কেন, একদল মানুষ তাঁকে ‘সেক্সুয়ালাইজ’ বা যৌন পণ্য হিসেবে উপস্থাপন করতে ব্যস্ত হয়ে পড়ে। তিনি বলেন, “আমি সাধারণ টপ পরি কিংবা স্কার্ট—মানুষের সবেতেই সমস্যা। কিছু পোস্ট করার আগে আমাকে দশবার ভাবতে হয়। এটা ভাবলে খুব খারাপ লাগে যে সমাজ আজও মেয়েদের পোশাক দিয়ে বিচার করে।”

তবে এখানেই শেষ নয়, আয়েশা আরও বিস্ফোরক অভিযোগ এনেছেন। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় তাঁকে প্রতিদিন ধর্ষণের হুমকি দেওয়া হয়। আয়েশার আক্ষেপের সুরে বলেন, “এই মানুষগুলো আমাদের চারপাশেই ঘুরে বেড়ায়। আমি আজ প্রভাবশালী বা পরিচিত মুখ বলে হয়তো কিছুটা নিরাপদ, কিন্তু সাধারণ কোনও মেয়ের সঙ্গে এমনটা হলে কী ভয়ানক হতে পারত, সেটা ভেবেই শিউরে উঠি।”

ব্যক্তিগত ও সামাজিক লাঞ্ছনার পাশাপাশি সেই শো তে নিজের পেশাদারিত্ব নিয়েও মুখ খুলেছেন আয়েশা। ‘ধুরন্ধর’ ছবির অত্যন্ত হাই-এনার্জি গান ‘সরারাত’-এর শুটিং যখন চলছিল, তখন তিনি পিরিয়ডসের অসহ্য যন্ত্রণার মধ্যে ছিলেন। সেই শারীরিক অস্বস্তি নিয়েই টানা শুটিং করেছিলেন তিনি। তাঁর এই লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

বর্তমানে কেরিয়ারে সুবর্ণ সময় কাটছে আয়েশার। ‘ধুরন্ধর’ এবং ‘কিস কিসকো পেয়ার করু ২’-এর সাফল্যের পর শোনা যাচ্ছে, অক্ষয় কুমারের আগামী ছবি ‘ভাগম ভাগ ২’-তেও তাঁকে দেখা যেতে পারে। বিতর্ক আর ট্রোলিংকে উপেক্ষা করে আয়েশা এখন নিজের শর্তে বাঁচতে চান।

Follow Us
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল?
ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল?
'আমার মন কাঁদছে', পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?
'আমার মন কাঁদছে', পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?
লোকাল ট্রেনে টিকিট কাটলেই মিলবে ডিসকাউন্ট!
লোকাল ট্রেনে টিকিট কাটলেই মিলবে ডিসকাউন্ট!