AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘প্রথম বলে ছয় না মারলেই…’, ‘বহিরাগত’ হওয়ার কারণে চরম সিদ্ধান্ত আয়ুষ্মানের

Ayushmann Khurrana: নেই বিপুল বাজেটের ঘনঘটা, নেই মেগা স্টারদের উপচে পড়া ভিড়, যা আছে তা কেবলই এক সহজ, সরল উপস্থাপনায় সামাজিক সচেতনা মূলক গল্প। এবার সেই জাতীয় পুরস্কার জয়ী আয়ুষ্মান খুরানা  TV9 নেটওয়ার্ক আয়োজিত গ্লোবাল সামিটের মঞ্চে। নতুন ভারতের জন্য সিনেমা প্রসঙ্গে শেয়ার করলেন নিজের মতামত।

'প্রথম বলে ছয় না মারলেই...', 'বহিরাগত' হওয়ার কারণে চরম সিদ্ধান্ত আয়ুষ্মানের
| Updated on: Feb 26, 2024 | 4:17 PM
Share

সাল ২০১২, বলিউডের পাতে এসে পড়েছিল এক নতুন স্বাদের অভিনেতা। ছক ভাঙা চরিত্রই যাঁর অভিনয়ের চারিত্রিক বৈশিষ্ট হয়ে দাঁড়ায়। তারপর থেকে আর ফিরে তাকানো হয়। কখনও বাধাই হো, কখনও আন্ধাদুন, কখনও ড্রিমগার্ল, একের পর এক ছবি দর্শক মনে ঝড় তুলেছে। নেই বিপুল বাজেটের ঘনঘটা, নেই মেগা স্টারদের উপচে পড়া ভিড়, যা আছে তা কেবলই এক সহজ, সরল উপস্থাপনায় সামাজিক সচেতনা মূলক গল্প। এবার সেই জাতীয় পুরস্কার জয়ী আয়ুষ্মান খুরানা  TV9 নেটওয়ার্ক আয়োজিত গ্লোবাল সামিটের মঞ্চে। নতুন ভারতের জন্য সিনেমা প্রসঙ্গে শেয়ার করলেন নিজের মতামত।

বড়পর্দার কেরিয়ারে ১২ বছর পার, আজ আয়ুষ্মান চণ্ডিগড় থেকে বলিপাড়ার অন্দরমহলে, স্মৃতিতে ফিরে আবেগঘন আয়ুষ্মান খুরানা। বললেন, ”আমার এই সফর সত্যি সুন্দর। এই সফরে আমি খুব ভাল ভাল মানুষের সংস্পর্শে এসেছি। রেডিও সঞ্চালক হিসেবে কেরিয়ার শুরু, সাক্ষাৎকারে নেওয়া থেকে শুরু করে সাক্ষাৎকার দেওয়া, অভিনেতাদের চেনা শুরু একজন সাংবাদিক হিসেবে, আবার অভিনেতা হিসেবে সাক্ষাৎকার দেওয়া। অনেকেই হয়তো জানেন না, যে আমি ‘ভিকি ডোনার’-এর আগে ছ’টা ছবির প্রস্তাব ছেড়েছিলাম। কারণ আমি জানতাম, আমি একজন বহিরাগত, প্রথম বলে ছয় মারাটা জরুরী। নয়তো আমার হাতে আর কোনও বিকল্প নেই।”

‘ভিকি ডোনার’ থেকে ‘বাধাই হো’, ‘আন্ধাদুন’ যে ছবি তাঁকে জাতীয় পুরস্কার এনে দিয়েছে, আয়ুষ্মান খুরানাকে বলিউডে এক অন্যমাত্রায় পৌঁছে দিয়েছে, সেই সুপারস্টারডার্ম কখনই রাতারাতি আসে না। নিজেকে প্রতিটা মুহূর্তে ভেঙে গড়তে হয়। ছবি ভাষাকে প্রাণ দিতে আয়ুষ্মান তা প্রমাণ করেছেন বারেবারে। তিনি বললেন, ” আমার মনে আছে আমার বাবা বলতেন, ‘যদি সুপারস্টার নাও হও, সুপার স্ক্রিপ্ট সব সময় বেছে নিও। সেই চিত্রনাট্যই বেছে নিও যা বাস্তব।’ যা উপন্যাস থেকে নেওয়া হতে পারে, তাতে সমাজ পরিবর্তনের বার্তা থাকতে পারে, আর এটা বছরের পর বছর চলে আমার ক্ষেত্রে। আমি মনে করি এই সকল স্ক্রিপ্ট, এই সকল গল্পগুলোই আমায় এই জায়গায় পৌঁছে দিয়েছে। ভবিষ্যতেও আমি এমনই চরিত্র করতে চাই। সাধারণ ঘরের ছেলে, যে গল্পের সঙ্গে দর্শক মিল খুঁজে পাবেন।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?