AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal Youth Film Festival: ‘জেন জি’দের জন্য নন্দনে আসছে ‘বেঙ্গল ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল’

Bengal Youth Film Festival: রাজনীতি বা অনভিজ্ঞতার কারণে যাঁরা ব্রাত্য, তাঁদের জায়গা করে দিতে নন্দনে শুরু হচ্ছে ‘বেঙ্গল ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল’। নন্দনের পর্দায় দেখানো হবে একঝাঁক নতুন শর্ট ফিল্ম ও তথ্যচিত্র। এই বিষয় কী বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ও অগ্নিমিত্রা পাল?

Bengal Youth Film Festival: ‘জেন জি’দের জন্য নন্দনে আসছে  ‘বেঙ্গল ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল’
কবে থেকে?
| Edited By: | Updated on: Aug 24, 2026 | 8:58 AM
Share

নতুনদের কাজ আটকে থাকে রাজনীতির ফাঁসে? কিংবা নতুন বলেই বড় মঞ্চে মিলছে না ঠাঁই? এবার সেই সমস্ত অচলায়তন ভাঙতে এবং তরুণ প্রতিভাদের ডানা মেলতে এক ছাতার তলায় আসছে টলিপাড়ার শীর্ষ নেতৃত্ব। কলকাতার নন্দনে আয়োজিত হতে চলেছে বিশেষ ‘বেঙ্গল ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল’। আগামী ২৮ অগস্ট থেকে ৩০ অগস্ট পর্যন্ত চলবে এই জমজমাট চলচ্চিত্র উৎসব। শর্ট ফিল্ম থেকে শুরু করে তথ্যচিত্র, নতুন প্রজন্মের ক্যামেরার চোখে ফুটে ওঠা নানা গল্প এবার জায়গা করে নেবে নন্দনের পর্দায়।

এই অভিনব উদ্যোগের পেছনে একজোট হয়েছেন বিনোদন ও রাজনীতির চেনা মুখেরা। উৎসবের চিফ প্যাট্রন বা প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্বে রয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। চেয়ারম্যানের গুরুদায়িত্ব সামলাচ্ছেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জেনারেল সেক্রেটারি পদে রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। উৎসবের অধ্যক্ষ বা প্রেসিডেন্টের ভূমিকায় রয়েছেন প্রীতম সরকার।

উদ্যোগটি নিয়ে অত্যন্ত আশাবাদী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর কথায়, “এই উৎসবের মূল উদ্দেশ্য হল তরুণ পরিচালকদের কাজের অনুপ্রেরণা দেওয়া। যাঁরা ভালো কাজ করছেন, তাঁদের সামনে নিয়ে আসা এবং কাজ তুলে ধরার যথাযথ প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। উৎসবে যাঁরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবেন, তাঁদের বিশেষভাবে সম্মানিত করা হবে।”

কলকাতা হোক বা জেলা, প্রতিভা যে কোনও নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকে না, তা মনে করিয়ে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর সাফ বক্তব্য, “কলকাতা শহর কিংবা তার বাইরে, যে সব তরুণ পরিচালক নিজের তাগিদে ছবি বানাচ্ছেন, তাঁদের সবার জন্য এটি এক বিরাট সুযোগ।”

উৎসবের আসল তাৎপর্য স্পষ্ট করেছেন অগ্নিমিত্রা পাল। তাঁর মন্তব্য, “এই ফিল্ম ফেস্টিভ্যাল মূলত জেন জি বা তরুণ প্রজন্মের ফিল্ম মেকারদের জন্য। রাজনীতির চক্করে পড়ে হোক কিংবা স্রেফ ইন্ডাস্ট্রিতে নতুন হওয়ার কারণে, অনেকেই মূল ধারার সাধারণ ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা পান না। ঠিক তাঁদের মতো প্রতিভাদের কথা ভেবেই এই উৎসবের আয়োজন।”

নতুনদের জায়গা করে দিতেই এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছে টলিপাড়া। নন্দনের পর্দায় নতুন প্রজন্মের ভাবনার লড়াই এবার কতটা নজর কাড়ে, সেদিকেই তাকিয়ে সিনেপ্রেমীরা।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য