AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PAN Card Update: ঘরে বসে কীভাবে বদলাবেন প্যান কার্ডের ছবি? দেখে নিন স্টেপ বাই স্টেপ

Pan Card Update Online: আপনার প্যান কার্ডের ছবি যদি অনেক পুরনো হয়ে যায়, অস্পষ্ট থাকে কিংবা বর্তমান চেহারার সঙ্গে না মেলে, তাহলে তা পরিবর্তন করা যায়। এর জন্য কোনও অফিসে ছোটাছুটিও করতে হবে না। অনলাইনেই ঘরে বসে প্যান কার্ডের ছবি আপডেটের আবেদন করা যায়।

PAN Card Update: ঘরে বসে কীভাবে বদলাবেন প্যান কার্ডের ছবি? দেখে নিন স্টেপ বাই স্টেপ
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: Oct 06, 2026 | 12:01 AM
Share

নয়া দিল্লি: প্যান কার্ড (PAN Card) এখন আর শুধুমাত্র আয়কর সংক্রান্ত কাজেই ব্যবহার করা হয় না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে KYC, বিনিয়োগ কিংবা বিভিন্ন আর্থিক পরিষেবা, একাধিক গুরুত্বপূর্ণ কাজে প্রয়োজন হয় প্যান কার্ডের। তাই প্যান কার্ডে থাকা সমস্ত তথ্য আপডেট রাখা অত্যন্ত জরুরি।

আপনার প্যান কার্ডের ছবি যদি অনেক পুরনো হয়ে যায়, অস্পষ্ট থাকে কিংবা বর্তমান চেহারার সঙ্গে না মেলে, তাহলে তা পরিবর্তন করা যায়। এর জন্য কোনও অফিসে ছোটাছুটিও করতে হবে না। অনলাইনেই ঘরে বসে প্যান কার্ডের ছবি আপডেটের আবেদন করা যায়।

অনলাইনে কীভাবে প্যান কার্ডের ছবি বদলাবেন?

NSDL বা UTIITSL-এর অফিসিয়াল প্যান পরিষেবার পোর্টালে যেতে হবে। সেখানে প্যান কারেকশন বা প্যান আপডেট অপশন বেছে নিন।

পরের ধাপে ভারতীয় নাগরিকদের ফর্ম ৪৯এ পূরণ করতে হবে। সেখানে ছবি সংশোধন বা ফোটো মিসম্যাচ সংক্রান্ত অপশনে ক্লিক করতে হবে।

এরপর আপনার প্যান নম্বর, পুরো নাম, জন্মতারিখ-সহ প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য সঠিকভাবে দিতে হবে।

এবার সাম্প্রতিক একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। ছবি JPEG ফরম্যাটে এবং নির্ধারিত মাপ অনুযায়ী হতে হবে। ছবিটি যাতে স্পষ্ট হয়, সেদিকেও নজর রাখুন।

এর পরের ধাপে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা অন্য কোনও গ্রহণযোগ্য নথির স্ক্যান করা কপি আপলোড করতে হবে।

প্রয়োজনীয় নথি আপলোড করার পর সংশোধনের ফি জমা দিতে হবে। এই ফি ৯১ টাকা এবং তার সঙ্গে প্রযোজ্য জিএসটি দিতে হতে পারে। ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে।

পেমেন্ট প্রক্রিয়া সফল হলে ১৫ সংখ্যার একটি অ্যাকনলেজমেন্ট নম্বর পাওয়া যাবে। সেটি ডাউনলোড করে সুরক্ষিতভাবে রেখে দিন। কারণ পরবর্তী সময়ে আবেদনের স্টেটাস জানতে এই নম্বর প্রয়োজন হবে।

কোনও নথি পাঠাতে হবে?

কিছু ক্ষেত্রে আবেদনকারীকে সই করা অ্যাকনলেজমেন্ট কপি এবং প্রয়োজনীয় নথি ডাকযোগে পাঠাতে বলা হতে পারে।আবেদন করার সময় পোর্টালে যে নির্দেশ দেওয়া হবে, সেই অনুযায়ী পদক্ষেপ করতে হবে।

আবেদনের স্ট্যাটাস কীভাবে দেখবেন?

আবেদন জমা দেওয়ার পর পাওয়া অ্যাকনলেজমেন্ট ব্যবহার করে অনলাইনে প্যান সংশোধনের আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখা যাবে।

প্যান কার্ডের ছবি আপডেট রাখা কেন জরুরি?

প্যান কার্ডে থাকা ছবির সঙ্গে বর্তমান চেহারার মিল না থাকলে KYC যাচাই, ব্যাঙ্কিং পরিষেবা কিংবা অন্য কোনও সরকারি বা আর্থিক কাজে সমস্যা হতে পারে। তাই প্যান কার্ডের ছবি পুরনো বা অস্পষ্ট হয়ে গেলে তা আপডেট করে রাখা ভাল। অনলাইনে এই সুবিধা থাকায় এখন ঘরে বসেই প্যান কার্ডের ছবি সংশোধনের আবেদন করা সম্ভব।

Follow Us