AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নাট্যব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায়ের অস্ত্রোপচার, বাবার স্বাস্থ্যের খবর জানালেন সুজন

প্রাথমিক চিকিৎসার পর ও একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে, হৃদযন্ত্রে দুটি ব্লকেজ রয়েছে। চিকিৎসকেরা তাই আর দেরি না করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে খবর।

নাট্যব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায়ের অস্ত্রোপচার, বাবার স্বাস্থ্যের খবর জানালেন সুজন
| Updated on: Apr 11, 2025 | 1:41 PM
Share

বর্ষীয়ান অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। গত ৯ এপ্রিল রাতে হঠাৎ অস্বস্তি অনুভব করায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর ও একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে, হৃদযন্ত্রে দুটি ব্লকেজ রয়েছে। চিকিৎসকেরা তাই আর দেরি না করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে খবর।

১০ এপ্রিল দুপুরে সফলভাবে তাঁর হৃদযন্ত্রে দুটি স্টেন্ট বসানো হয়। বর্তমানে ৯০-উর্ধ্ব অরুণ মুখোপাধ্যায়কে ICU-তে রাখা হয়েছে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। সুজন মুখোপাধ্যায় বাবার পাশে পাশে রয়েছেন। কেমন আছেন এখন অভিনেতা? TV9 বাংলা প্রশ্ন করলে তিনি বলেন, “এখন সুস্থ রয়েছেন, আগামী কাল অর্থাৎ ১২ এপ্রিল ছুটি”।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে অরুণ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সুজন একটি পুরনো নাটকের মহড়ার ভিডিয়ো পোস্ট করে বাবাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভুল খবর রটে যায় যে, অরুণ মুখোপাধ্যায় আর নেই। সেই বিভ্রান্তিমূলক গুজবের তীব্র প্রতিবাদ করেছিলেন সুজন, সোচ্চার হয়েছিলেন অনেকেই।

অরুণ মুখোপাধ্যায়ের সুস্থতার খবর শুনে বর্তমানে নাট্যপ্রেমীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই।

Follow Us
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি