AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: ‘নন্দিনী শয়তান, অনুষ্কাকে ঘেন্না করি!’ বিগ বসের প্রতিযোগীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ভরত কলের স্ত্রী জয়শ্রীর

Bharat Kaul wife on Bigg Boss Bangla: ঘরের বাইরে টিভির সামনে বসে টানটান উত্তেজনায় প্রতি মুহূর্তে তা উপভোগ করছেন তাঁদের পরিবার ও অনুরাগীরা। সম্প্রতি অভিনেতা ভরত কলের স্ত্রী জয়শ্রী এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিগ বসের ঘরের বাকি সদস্যদের নিয়ে একেবারে রাখঢাক না রেখেই নিজের ক্ষোভ, ভালোলাগা ও বিস্ফোরক মতামত প্রকাশ করেছেন।

Bigg Boss Bangla: 'নন্দিনী শয়তান, অনুষ্কাকে ঘেন্না করি!' বিগ বসের প্রতিযোগীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ভরত কলের স্ত্রী জয়শ্রীর
| Updated on: Oct 06, 2026 | 6:20 PM
Share

‘বিগ বস বাংলা’-র অন্দরে এখন লড়াই চলছে হাড্ডাহাড্ডি। একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা আর অন্যদিকে প্রতিযোগীদের নিত্যদিনের নাটক—সব মিলিয়ে জমজমাট এই রিয়্যালিটি শো। শো-এর পর্দায় প্রতিযোগীরা একে অপরকে কড়া টক্কর দিচ্ছেন, আর ঘরের বাইরে টিভির সামনে বসে টানটান উত্তেজনায় প্রতি মুহূর্তে তা উপভোগ করছেন তাঁদের পরিবার ও অনুরাগীরা। সম্প্রতি অভিনেতা ভরত কলের স্ত্রী জয়শ্রী এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিগ বসের ঘরের বাকি সদস্যদের নিয়ে একেবারে রাখঢাক না রেখেই নিজের ক্ষোভ, ভালোলাগা ও বিস্ফোরক মতামত প্রকাশ করেছেন।

স্বামী ভরত কলকে নিয়ে ঘরের বাইরে প্রবল উৎসাহী তাঁর স্ত্রী জয়শ্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি চান তাঁর স্বামীই যেন ট্রফি জিতে বাড়ি ফেরেন। সামনেই বাঙালির বড় উৎসব দুর্গোৎসব ও কালীপুজো। এই বিশেষ দিনগুলোতে স্বামীকে মিস করলেও জয়শ্রী চান, পুজো যেন ভরতের কাটে বিগ বসের অন্দরের খেলাতেই। ঘরের অন্য প্রতিযোগীদের সম্পর্কে বলতে গিয়ে জয়শ্রী জানান, ভরত সবাইকে নিয়ে একসঙ্গে চলতে ভালোবাসে, এমনকি ঘরের ভেতর কেউ খারাপ ব্যবহার করলেও ভরত তাঁদের স্নেহ করে।

কাকে ভালোবাসলেন, কাকে নিয়ে ক্ষোভ জয়শ্রীর?

প্রতিযোগীদের নিয়ে জয়শ্রীর নানা বিস্ফোরক উত্তর, সাম্প্রতিক ওয়াইল্ড কার্ড এন্ট্রি অনুষ্কাকে নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করে জয়শ্রী জানান, “ওকে চিনি না, চিনতেও চাই না।” এখানেই শেষ নয়, অন্য এক প্রতিযোগী নন্দিনীকে সোজাসুজি ‘শয়তান’ বলে আক্রমণ করেছেন তিনি। অন্যদিকে, সৃজলা দেখতে অত্যন্ত সুন্দর হলেও তিনি ‘ভিক্টিম কার্ড’ খেলছেন বলে দাবি জয়শ্রীর। অন্যদিকে ঝিলমের গান ভালো লাগলেও তাঁর গেমপ্ল্যান পছন্দ নয় জয়শ্রীর।

মনামীর খেলা এবং তাঁর সাবলীলতা জয়শ্রীর ভীষণ পছন্দ। ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরকে নিয়ে তাঁর মত, রাজবীরের মধ্যে একটা দারুণ ‘এক্স ফ্যাক্টর’ রয়েছে যা খেলায় আলাদা মাত্রা যোগ করছে। এছাড়া সোনামণিকে ব্যক্তিগতভাবে খুব কাছ থেকে দেখেছেন এবং তিনি দারুণ মানুষ বলে মন্তব্য করেছেন। দীপেন্দু অত্যন্ত ভালো মানুষ হলেও তিনি বিগ বসের ঘরের কঠিন রাজনীতির জন্য উপযুক্ত নন বলেই মনে করেন জয়শ্রী। অন্যদিকে দুর্নিবার সাহা বেশ ঠান্ডা মাথায় নিজের গেম খেলে যাচ্ছেন।

সবমিলিয়ে, বিগ বসের ঘরের ভেতরের ঠান্ডা লড়াইয়ের পাশাপাশি ঘরের বাইরের এই সমীকরণ ও বিস্ফোরক মন্তব্য যে শো-এর উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য।

Follow Us