প্রকাশ্যে ভারতী-হর্ষের ছোট ছেলে ‘কাজু’, কার মতো দেখতে হয়েছে যশবীরকে?

ইনস্টাগ্রামে ছবি দেওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের ইউটিউব চ্যানেলে একটি বিশেষ ভিডিও বা ভ্লগ আপলোড করেন ভারতী। সেখানে দেখা যায়, কাজুর মুখ দেখানোর জন্য বাড়িতে এক ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা। শুরুতে লাল-সাদা পোশাকে শোয়ানো ছোট্ট যশবীরের মুখ গোলাপ ফুল দিয়ে ঢেকে রেখেছিলেন ভারতী। তারপর ধীরে ধীরে সেই ফুল সরিয়ে ছেলের মিষ্টি মুখ ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি।

প্রকাশ্যে ভারতী-হর্ষের ছোট ছেলে ‘কাজু’, কার মতো দেখতে হয়েছে যশবীরকে?

|

Mar 20, 2026 | 1:58 PM

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অনুরাগীদের কৌতূহল মিটিয়ে ছোট ছেলে যশবীরের মুখ দেখালেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে নীল ও সাদা রঙের পোশাকে সেজে সপরিবারে ধরা দিয়েছেন ভারতী, হর্ষ এবং তাঁদের দুই সন্তান— লক্ষ্য ও যশবীর।

ইনস্টাগ্রামে ছবি দেওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের ইউটিউব চ্যানেলে একটি বিশেষ ভিডিও বা ভ্লগ আপলোড করেন ভারতী। সেখানে দেখা যায়, কাজুর মুখ দেখানোর জন্য বাড়িতে এক ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা। শুরুতে লাল-সাদা পোশাকে শোয়ানো ছোট্ট যশবীরের মুখ গোলাপ ফুল দিয়ে ঢেকে রেখেছিলেন ভারতী। তারপর ধীরে ধীরে সেই ফুল সরিয়ে ছেলের মিষ্টি মুখ ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি।

ছেলের মুখ দেখানোর পাশাপাশি ভারতী অনুরাগীদের কাছে জানতে চান, যশবীরকে কার মতো দেখতে হয়েছে? হর্ষ লিম্বাচিয়া আবেগপ্রবণ হয়ে বলেন, “কী মিষ্টি দেখতে তাই না? একদম ভারতীর মতো হয়েছে।” তবে হর্ষের সঙ্গে একমত হতে পারেননি ভারতী। পাল্টা হেসে তিনি বলেন, “না না, ও একদম হর্ষের মতো হয়েছে। গোল্লাও (বড় ছেলে) প্রথমে আমার মতো ছিল, পরে হর্ষের মতো হয়ে গেল। যাক, এখন থেকে আর ওর মুখে কোনও ইমোজি বসানোর দরকার নেই।”

২০১৭ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতী ও হর্ষ। ২০২২ সালে তাঁদের কোল আলো করে আসে প্রথম সন্তান লক্ষ্য (গোল্লা)। এরপর দ্বিতীয়বার মা হন ভারতী। ভারতীর ইউটিউব চ্যানেলে নিয়মিত তাঁদের দুই ছেলের খুনসুটি দেখার জন্য মুখিয়ে থাকেন কয়েক লক্ষ অনুরাগী। যশবীরের কিউটনেস দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Follow Us