তৃতীয়বার মা হতে চলেছেন ভারতী সিং? স্পষ্ট কথা জানিয়ে দিলেন কমেডিয়ান নিজেই

ভারতী যখন সাংবাদিকদের সঙ্গে এই মজায় ব্যস্ত, তখন ঠিক পেছন থেকেই ফোড়ন কাটেন কৃষ্ণা অভিষেক। তিনি হাসতে হাসতে যোগ করেন, "হ্যাঁ, আগে ভালো করে শগুন (উপহার) নিয়ে এসো, তারপর এসব কথা হবে।"

তৃতীয়বার মা হতে চলেছেন ভারতী সিং? স্পষ্ট কথা জানিয়ে দিলেন কমেডিয়ান নিজেই

|

Feb 04, 2026 | 5:17 PM

বর্তমানে রান্নার জনপ্রিয় কমেডি শো ‘লাফটার শেফস সিজন ৩’-এ দর্শকদের মন জয় করছেন ভারতী সিং এবং কৃষ্ণা অভিষেক। সম্প্রতি এই শো-র আউটডোর সেটে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তাঁরা। সেখানেই ভারতীকে প্রশ্ন করা হয়, তিনি এবং হর্ষ লিম্বাচিয়া কি দ্বিতীয়বার মা-বাবা হওয়ার পরিকল্পনা করছেন?

প্রশ্ন শুনেই ভারতী তাঁর চেনা মজার মেজাজে পাল্টা প্রশ্ন করেন, “আপনারা কি চান আমার তৃতীয় বাচ্চা হোক? (মজা করে) মানুষ করবে কে? আপনারা যদি আপনাদের ক্যামেরার একটা লেন্সও বিক্রি করেন, তবেই এটা সম্ভব। আপনারা আমায় পরের সপ্তাহের মধ্যে জানান।”

ভারতী যখন সাংবাদিকদের সঙ্গে এই মজায় ব্যস্ত, তখন ঠিক পেছন থেকেই ফোড়ন কাটেন কৃষ্ণা অভিষেক। তিনি হাসতে হাসতে যোগ করেন, “হ্যাঁ, আগে ভালো করে উপহার নিয়ে এসো, তারপর এসব কথা হবে।” তাঁদের এই উপস্থিত বুদ্ধিতে হাসির রোল ওঠে উপস্থিত সকলের মধ্যে। ভারতী এবং কৃষ্ণা একে অপরের ছায়ার মতো। প্রতি বছর দাদাকে ঘটা করে রাখিও পরান ভারতী। এক সাক্ষাৎকারে কৃষ্ণার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে ভারতী বলেছিলেন, “কৃষ্ণার সঙ্গে আমার সম্পর্কটা একদম অন্যরকম। স্টেজে হোক বা পর্দার বাইরে—আমরা মানুষকে হাসাতে ভালোবাসি। ভাই-বোনের মতো আমরা একে অপরকে প্রচুর খ্যাপাই, কিন্তু প্রয়োজনের সময় আমরাই সবার আগে একে অপরের পাশে দাঁড়াই। ইন্ডাস্ট্রিতে অনেক বন্ধু থাকলেও কৃষ্ণার জায়গাটা স্পেশাল।”

উল্লেখ্য, ভারতী এবং হর্ষের এক পুত্রসন্তান রয়েছে, যার ডাকনাম ‘গোলা’। ভক্তদের কাছেও গোলা অত্যন্ত আদরের। এখন দেখার বিষয়, ভারতীর এই হাসিখুশি পরিবারে সত্যিই নতুন কোনো সদস্য আসে কি না।