AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আর পারছেন না! ছেলের জন্য হাপুস নয়নে কাঁদছেন ভারতী

Bharti Singh: সবাইকে হাসান যিনি তাঁর চোখেই জল কাঁদছেন হাপুস নয়নে। ছেলে গোলাকে ছেড়ে থাকতে হবে এতগুলো দিন। হাসপাতালের বিছানায় শুয়ে কান্না বাঁধ মানছে না আর। কেন হঠাৎ ছেলের থেকে আলাদা হতে হল ভারতীকে?

আর পারছেন না! ছেলের জন্য হাপুস নয়নে কাঁদছেন ভারতী
ছেলের জন্য হাপুস নয়নে কাঁদছেন ভারতী
| Updated on: May 03, 2024 | 10:12 PM
Share

সবাইকে হাসান যিনি তাঁর চোখেই জল কাঁদছেন হাপুস নয়নে। ছেলে গোলাকে ছেড়ে থাকতে হবে এতগুলো দিন। হাসপাতালের বিছানায় শুয়ে কান্না বাঁধ মানছে না আর। কেন হঠাৎ ছেলের থেকে আলাদা হতে হল ভারতীকে? ভারতী ভয়ানক অসুস্থ। এই মুহূর্তে তিনি ভর্তি হাসপাতালে। বিগত বেশ কিছু ধরেই পেটে অসহ্য ব্যথা হচ্ছিল তাঁর। ভেবেছিলেন গ্যাস থেকে হচ্ছে। কিছু লহেতে পারছিলেন না। সারা শরীর জুড়ে এক অস্বস্তি গ্রাস করছিল তাঁকে। ভারতী জানান, উপায় না দেখেই তাঁকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, গলব্লাডারে পাথর হয়েছে তাঁর। অস্ত্রোপচার করতে হবে।

সেই কারণে তাঁর আপাতত কয়েক দিনের ঠিকানা হাসপাতাল। হাসপাতাল থেকেই ভ্লগ করেছেন ভারতী। জানিয়েছেন, তাঁর সন্তানের এখন বয়স ২ বছর। এই ২ বছরে কোনওদিনও ছেলেকে ছাড়া থাকেননি ভারতী। কাঁদতে কাঁদতে সেই কথাই বলতে শোনা যায় তাঁকে। হাজার হোক, মায়ের মন তো!

বাড়ি ভর্তি লোক রয়েছে ভারতীর। রয়েছেন স্বামী হর্ষ লিম্বাচিয়াও। কিন্তু ছেলে নাকি বারেবারে মায়ের ঘরে গিয়ে মাকে খুঁজছে। আর এই কথা জানতে পেরেই কেঁদে ফেলেন কমেডিয়ান। এই কঠিন সময়ে পরিবারকে পাশে পেয়েছেন তিনি। ভারতী দ্রুত সুস্থ হয়ে উঠুন, ভাল থাকুন– এমনটাই চাইছেন তাঁর কাছের মানুষেরা।

Follow Us