AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: নন্দিনীকে ঘরের বৌমা করতে চান? উত্তরে রাজবীরের মা যা বললেন…

Rajveer Dey's Mother on Nandini: ইতিমধ্যেই এই চর্চার মাঝেই খবর এসেছে যে নন্দিনীর পরিবার রাজবীরকে জামাই হিসেবে মেনে নিতে প্রস্তুত। আর এবার খোদ রাজবীরের মা মুখ খুললেন তাঁদের এই সম্পর্ক ও বিগ বসের খেলা নিয়ে।

Bigg Boss Bangla: নন্দিনীকে ঘরের বৌমা করতে চান? উত্তরে রাজবীরের মা যা বললেন...
| Updated on: Oct 09, 2026 | 8:28 PM
Share

‘বিগ বস বাংলা’র ঘরে পা রাখার পর থেকেই শোয়ের পুরো সমীকরণটাই যেন বদলে গিয়েছে। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজবীর ও নন্দিনীর মধ্যকার মেলামেশা এবং তাঁদের প্রেম-প্রেম ভাব। দর্শকদের একাংশের মতে, ক্যামেরার লাইমলাইটে থাকার জন্য বা গেম প্ল্যানের অংশ হিসেবেই এই রোমান্স তৈরি হয়েছে। তবে অন্য একটি বড় অংশের বিশ্বাস, রাজবীর ও নন্দিনীর এই রসায়ন নেহাতই অভিনয় নয়, বরং বেশ গভীর। ইতিমধ্যেই এই চর্চার মাঝেই খবর এসেছে যে নন্দিনীর পরিবার রাজবীরকে জামাই হিসেবে মেনে নিতে প্রস্তুত। আর এবার খোদ রাজবীরের মা মুখ খুললেন তাঁদের এই সম্পর্ক ও বিগ বসের খেলা নিয়ে।

ছেলের এই সাফল্য ও জনপ্রিয়তা নিয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাজবীরের মা। তিনি জানান, বহু কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন। আজ সেই পরিশ্রমের ফল দেখে প্রতিটি মায়ের মতোই তাঁর বুকও গর্বে ভরে উঠেছে। তবে বিগ বসের মতো বড় রিয়ালিটি শোয়ে অংশ নেওয়ার কথা শোয়ে যাওয়ার আগে তাঁকে জানাননি রাজবীর। মা যাতে দুশ্চিন্তা না করেন, সেই কারণেই এই গোপনীয়তা।

রাজবীরের মায়ের কথায়, “ও তো আমাকে বলেইনি। বিগ বসে যাচ্ছে, জানে মা টেনশন করবে, এই করবে ওই করবে। ও আমাকে বলেইনি। যেদিন বিগ বসে পুরো মানে সেটেল হয়ে গেল, তার দুদিন আগে বলল।” তিনি আরও জানান, অতীতে তিনি একবার রাজবীরকে বলেছিলেন বাংলার বিগ বসটা একটু দেখতে, যাতে আইডিয়া হয় কীভাবে গেম খেলতে হয়। তখনই রাজবীর তাঁকে জানান যে সেই কাজের জন্যই তো তাঁর সঙ্গে কথা চলছে।

ছেলের ছোটবেলার কথা বলতে গিয়ে রাজবীরের মা স্মরণ করেন রামকৃষ্ণ মিশনের কঠোর অনুশাসনের দিনগুলির কথা। রাজবীরকে একসময় রামকৃষ্ণ মিশনে দেওয়া হয়েছিল। সেখানে শুরুতে হয়তো তাঁর এমন স্বাধীনচেতা স্বভাব অনেকে পছন্দ করতেন না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের ভালো গুণ দিয়ে সে ঠিকই সকলের মন জয় করে নিয়েছিল। রামকৃষ্ণ মিশনের সেই মহারাজজি ছিলেন রাজবীরের কাছে সবকিছুর ঊর্ধ্বে।

মায়ের স্মৃতিচারণে উঠে আসে মহারাজজির প্রতি অগাধ ভক্তির কথা। তিনি বলেন, “রামকৃষ্ণ মিশনের আশ্রমের যে মহারাজজি ওর প্রাণ ছিল। আমি তো মহারাজজিকে সবসময় বলি ফোন করিস মহারাজজির খবর নিবি। ওই মহারাজজি থাকার জন্যই আমি কিন্তু অনেকটা সেফ ছিলাম। না হলে যে কোনও কিছু করুক, মহারাজজি তোকে বাঁচাবে।”

বৌমা হিসেবে নন্দিনীকে কতটা পছন্দ?

রাজবীরের সঙ্গে নন্দিনীর এই প্রেমের গুঞ্জন যখন টলিপাড়ার হটকেক, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে পরিবারের মতামত নিয়ে। শোনা যাচ্ছে, যদি রাজবীরের নিজের পছন্দই নন্দিনী হয়, তবে তা নিয়ে কোনও আপত্তি নেই তাঁর মায়ের। ছেলের খুশিতেই নিজের খুশি খুঁজে নিতে প্রস্তুত তিনি।

তথ্যসূত্র- সিটি সিনেমা

Follow Us