AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মালদ্বীপ-বিতর্কে দেশকে এভাবে অপমান বিপাশার! ‘লজ্জায় মাথা কাটা যাচ্ছে’

কেন ভারতীয়দের মালদ্বীপ নিয়ে এত ঘৃণা? সম্প্রতি ভারতীয় দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিরে এসে সেই সফরের স্মৃতিচারণাও মোদী করেছেন। ছবিও পোস্ট করেন সমাজমাধ্যমে। এর পরেই অভিযোগ ওঠে...

মালদ্বীপ-বিতর্কে দেশকে এভাবে অপমান বিপাশার! 'লজ্জায় মাথা কাটা যাচ্ছে'
দেশকে এভাবে অপমান বিপাশার!
| Updated on: Jan 09, 2024 | 9:10 PM
Share

বাঙালি অভিনেত্রী বিপাশা বসু যে এমনটা করতে পারেন ধারণা ও করতে পারেননি সাধারণ। হচ্ছে চরম নিন্দে, রীতিমতো তুলোধনা করা হচ্ছে তাঁকে। কেন, কী এমন করেছেন নায়িকা? বিগত বেশ কিছু দিন ধরেই মলদ্বীপ বিতর্কে উত্তাল গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে বয়কয়ট মালদ্বীপ ট্যাগ। #exploreindianislands হ্যাশট্যাগ রীতিমতো ট্রেন্ডিং। বহু ভারতীয় দেশের সম্মান রাখতে যেখানে মালদ্বীপের বুকিং বাতিল করছেন, ঠিক তখনই নিজের জন্মদিন পালন করতে একরত্তি মেয়ে ও স্বামী করণ সিং গ্রোভারকে বিপাশা উড়ে গেলেন সেখানেই।

শুধু কি তাই? দেশে এত কিছু হয়ে যাওয়ার পরেও সেখান থেকে শেয়ার করতে থাকলেন একের পর এক ছবি। আর এতেই রেগে আগুন সাধারণ। কমেন্ট এসেছে, “আপনু দেশদ্রোহী। দেশের অপমান করেছেন আপনি।” আর একজন লিখেছেন, “বাঙালি হিসেবে লজ্জা হচ্ছে। এটা কী করে করতে পারলেন আপনি? ছিঃ!” যদিও বিপাশা বা করণ এখনও এই নিয়ে মুখ খোলেননি। তাঁরা নীরব। সংখ্যায় কম হলেও কেউ কেউ আবার বিপাশার হয়েও মুখ খুলেছেন। তাঁদের যুক্তি, “আগে থেকে সব বুকিং করে ফেলা হয়েছিল হয়তো। সেই কারণেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

View this post on Instagram

A post shared by Bipasha Basu (@bipashabasu)

কেন ভারতীয়দের মালদ্বীপ নিয়ে এত ঘৃণা? সম্প্রতি ভারতীয় দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিরে এসে সেই সফরের স্মৃতিচারণাও মোদী করেছেন। ছবিও পোস্ট করেন সমাজমাধ্যমে। এর পরেই অভিযোগ ওঠে প্রধানমন্ত্রী ওই ছবি পোস্ট করার পরেই সে দেশের তিন মন্ত্রী মরিয়ম শিউনা, মালশা শরিফ এবং মাহজ়ুম মাজিদ সেই ছবিগুলি নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। পোস্টগুলি পরবর্তীতে তাঁরা মুছে ফেললেও লাভ হয়নি। ভারতীয়দের রোষের মুখে পড়ে ওই দেশ। ক্ষমা চেয়েও চিঁড়ে ভেজেনি। সেখানে দাঁড়িয়ে একজন ভারতীয় হিসেবে এমনটা কী করে করলেন বিপাশা উঠেছে সেই প্রশ্নই।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.