AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আচমকাই চেন্নাইয়ের হাসপাতালে আমির, মুম্বই ছেড়ে কেন দক্ষিণে ছুটলেন?

বেঙ্গালুরুর এক মহিলার সঙ্গেই নাকি ফের ছাদনাতলা যাওয়ার প্ল্যান করছেন আমির। আর তারই মাঝে আচমকাই খবর, চেন্নাইয়ের হাসপাতালে বলিউড অভিনেতা! তা হঠাৎ কী হল আমিরের?

আচমকাই চেন্নাইয়ের হাসপাতালে আমির, মুম্বই ছেড়ে কেন দক্ষিণে ছুটলেন?
| Updated on: Feb 20, 2025 | 1:47 PM
Share

নতুন ছবি ‘সিতারে জমিন পর’-এর শুটিং নিয়ে দারুণ ব্য়স্ত বলিউডের পারফেকশনিস্ট নায়ক আমির খান। তার উপর সদ্য সেরেছেন ছেলে জুনেইদের ‘লাভইয়াপ্পা’ ছবির প্রচার। এর মাঝেই বলিউড গুঞ্জনে আসে আমির নাকি ফের প্রেমে পড়েছেন। বেঙ্গালুরুর এক মহিলার সঙ্গেই নাকি ফের ছাদনাতলা যাওয়ার প্ল্যান করছেন আমির। আর তারই মাঝে আচমকাই খবর, চেন্নাইয়ের হাসপাতালে বলিউড অভিনেতা! তা হঠাৎ কী হল আমিরের?

সূত্র বলছে, আমির নিজে রয়েছেন সুস্থ। তবে বেশ কিছুদিন ধরেই অসুস্থ তাঁর মা। ২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকেই নানা শারীরিক সমস্যা লেগেই ছিল তাঁর। সম্প্রতি ভর্তিও ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্য়ান্ডি হাসাপাতালে। তবে খবর অনুযায়ী, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত চেন্নাই নিয়ে গিয়েছেন আমির। শোনা যাচ্ছে, এই সময় আমির পাশে পেয়েছেন তাঁর নতুন প্রেমিকাকেও।

কিরণ রাওয়ের সঙ্গে ডিভোর্স হওয়ার বেশ কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, দঙ্গল অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে নাকি প্রেম করছেন আমির। এমনকী, শোনা গিয়েছিল এই ফতিমার জন্যই নাকি কিরণের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙে। তবে আমিরের নতুন প্রেমিকার খবর পেয়ে, সেই ফতিমা সানার পর্বে আপাতত ইতি পড়েছে তা বলাই বাহুল্য।

Follow Us