AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দেখতে পুরো মা-ছেলের মতো…’, চর্চিত প্রেমিকের সঙ্গে ভাইরাল আমিশার ছবি

প্রেমে পড়েছেন আমিশা পাটেল। আপাতত নায়িকার প্রেম জীবন নিয়েই সরগরম বলিপাড়া। ব্যবসায়ী নির্বাণ বিড়লার বাহুলগ্না হয়ে বসে রয়েছেন তিনি। সেই ছবি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই আলোচনা তু্ঙ্গে। তাঁরা নাকি এই মুহূর্তে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন।

'দেখতে পুরো মা-ছেলের মতো...', চর্চিত প্রেমিকের সঙ্গে ভাইরাল আমিশার ছবি
| Edited By: | Updated on: Nov 14, 2024 | 11:11 AM
Share

প্রেমে পড়েছেন আমিশা পাটেল। আপাতত নায়িকার প্রেম জীবন নিয়েই সরগরম বলিপাড়া। ব্যবসায়ী নির্বাণ বিড়লার বাহুলগ্না হয়ে বসে রয়েছেন তিনি। সেই ছবি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই আলোচনা তু্ঙ্গে। তাঁরা নাকি এই মুহূর্তে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। নায়িকা নিজেই একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে আমিশাকে জড়িয়ে ধরে বসে রয়েছেন নির্বাণ। এই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “দুবাইয়ে একটি দুর্দান্ত সন্ধ্যা, প্রিয়তম নির্বাণের সঙ্গে।” সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ছবিও পোস্ট করেন আমিশা। নায়িকার ছবি পোস্ট করতে না করতেই তা নিমেষে ভাইরাল নেটপাড়ায়। তবে এই জুটিকে যে অনুরাগীদের খুব একটা পছন্দ হয়েছে সে কথা বলা যায় না। নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল।

একজন কমেন্টে লিখেছেন, ‘আপনারা কি প্রেম করছেন?’ দ্বিতীয়জন লেখেন, ‘আমার মনে হয় এবারে অন্তত বিয়েটা করাই উচিত।’ তৃতীয়জন মন্তব্য করেন, ‘প্রেম উদযাপনর জন্য সত্যিই দুবাই সেরা’। আবার একজন লেখেন, “এ বাবা আপনাকে তো পুরো মা-ছেলের মতো দেখতে লাগছে।” শোনা যাচ্ছে, নির্বাণ শুধু প্রতিষ্ঠিত ব্যবসায়ী নন তিনি একজন গায়কও। তবে ছবিতে স্পষ্ট আমিশা এবং নির্বাণের মধ্যে বয়সের পার্থক্য রয়েছে। যা নিয়ে চলছে বিস্তর আলোচনাও। তাঁরা কি আদৌ বিয়ে করবেন? এখন এটাই প্রশ্ন সবার।

Follow Us