AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EXCLUSIVE Hussain Zaidi: ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র সাফল্য নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল’, এমন কথা কেন বলেছেন ছবির কাহিনিকার হুসেন জ়াইদি?

Hussain Zaidi-Gangubai Kathiawadi : হুসেন বলেছেন, "ছবির সাফল্য নিয়ে তাঁর সংশয় ছিল..."। দেখুন সাক্ষাৎকারের ভিডিয়ো।

EXCLUSIVE Hussain Zaidi: 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র সাফল্য নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল', এমন কথা কেন বলেছেন ছবির কাহিনিকার হুসেন জ়াইদি?
'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ও লেখক হুসেন জ়াইদি। (গ্র্যাফিক্স: অভীক দেবনাথ)
| Updated on: Mar 28, 2022 | 1:09 PM
Share

স্নেহা সেনগুপ্ত

‘মাফিয়া কুইনস অফ মুম্বই’। এই বইটিতে রয়েছে একাধিক নারীর উল্লেখ। একেকটি চ্যাপ্টার লেখা হয়েছে একেকজন নারীকে নিয়ে। মুম্বইয়ের মাফিয়া-রাজের সঙ্গে যুক্ত সাহসী ও মহীয়সীদের সেই তালিকায় রয়েছেন কামাঠিপুরার যৌনপল্লীর গাঙ্গুবাইও। বইটির লেখক হুসেন জ়াইদি (Hussain Zaidi)। তাঁর লেখনীর উপর ভিত্তি করেই ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) তৈরি করেছেন সঞ্জল লীলা ভনসালী (Sanjay Leela Bhansali)। মুখ্য ভূমিকায় আলিয়া ভাট। ছবিটি ১০০ কোটির ব্যবসাও করেছে। সম্প্রতি কলকাতায় এসেছিলেন হুসেন জ়াইদি। দক্ষিণ কলকাতার একটি মলের জনপ্রিয় বইয়ের দোকানে বসে নিজেরই একটি বই ‘জ়িরো ডে’-র পাতায় অটোগ্রাফ দিচ্ছিলেন হুসেন। তাঁকে পেয়ে গেল TV9 বাংলা। খোশমেজাজি হুসেন একান্ত কথা বললেন TV9 বাংলার সঙ্গে। হুসেন বলেছেন, ছবির সাফল্য নিয়ে তাঁর সংশয় ছিল…

‘গাঙ্গুবাই’-এর গল্পটি যখন সিনেমার পর্দায় দেখানো হয়, হুসেনের আন্দাজই ছিল না একটা সময় সেটা নিয়ে এত বড় ছবি তৈরি হবে। TV9 বাংলাকে তিনি একান্ত সাক্ষাৎকারে বলেছেন, “সঞ্জয় লীলা ভনসালী ছবিটি তৈরি করলেন। লোকের মনে হল সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এর গল্প। কিন্তু আমার সন্দেহ ছিল…”

হুসেন বলেছেন, “আসলে সঞ্জয় যখন ছবিটি তৈরি করছিলেন, আমার মনে সন্দেহ ছিল। মনে প্রশ্ন জেগেছিল, ভাল হবে তো ছবিটা? আমি দেখেছি, বই থেকে ছবি তৈরি হলে, সেই গল্প অনেকটাই পাল্টে যায়। বার বার মনে হয়েছিল, গাঙ্গুবাইতে সঞ্জয় কতখানি আমার লেখনী রাখবেন! কিন্তু ছবি দেখার পর আমার চোখে জল এসে গিয়েছিল। গাঙ্গুবাইকে সঞ্জয় প্রতারিত নারী হিসেবে দেখাননি, তাঁকে দেখিয়েছেন বিজতা হিসেবেই।”

পেশায় ক্রাইম সাংবাদিক হুসেন জ়াইদি মুম্বইয়ের মাফিয়াদের নিয়ে একাধিক বই লিখেছেন। ব্যক্তিগতভাবেও চেনেন দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল, অরুণ গাউলিদের মতো মাফিয়া কিংদের। তাঁদের নিয়েই লিখেছিলেন ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘ডোগ্রি টু দুবাই’-এর মতো একাধিক বই। সেগুলি নিয়ে ছবিও তৈরি হয়েছে একাধিক। হুসেনের কাছে বই ছোট মাধ্যম এবং ছবি বড় ক্যানভাস। তাই যখন ছোট গল্প বড় পর্দায় আসে, গল্পটা আরও বড় আকার ধারণ করে। TV9 বাংলাকে হুসেন বলেছেন, “আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, যে আমার বইগুলো নিয়ে ছবি তৈরি হচ্ছে।”

হুসেন জ়াইদি আরও কী কী বলেছেন, জানতে দেখুন TV9 বাংলার সঙ্গে তাঁর সম্পূর্ণ সাক্ষাৎকার:

আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: ওর মনে একটা খুব কষ্ট ছিল আমি জানি… মনে মনে গুমরে থাকত: অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে বিপ্লব চট্টোপাধ্যায়

Follow Us
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
খবর পেয়েই তালা খুলতে ছুটলেন BJP-র জয়ী প্রার্থী
খবর পেয়েই তালা খুলতে ছুটলেন BJP-র জয়ী প্রার্থী
তৃণমূল হারতেই সাহস করে সব বলে দিলেন অভিষেকের প্রতিবেশীরা
তৃণমূল হারতেই সাহস করে সব বলে দিলেন অভিষেকের প্রতিবেশীরা
'শওকত-জাহাঙ্গীরের মতো অপরাধীদের বাঁচাতে ব্যস্ত ছিলেন অভিষেক'
'শওকত-জাহাঙ্গীরের মতো অপরাধীদের বাঁচাতে ব্যস্ত ছিলেন অভিষেক'