AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan: প্রতারণায় অভিযুক্ত সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ফাঁস হতেই সলমনের দ্বারস্থ জ্যাকলিন?

অতীতেও বহু সেলেবের ইমেজ বাঁচাতে ত্রাতার ভূমিকায় আবির্ভাব হয়েছেন সলমন। হালফিলে আরিয়ান খান কাণ্ডতেও প্রথম থেকেই তিনি ছিলেন শাহরুখ খানের পাশে। শাহরুখ-পুত্রের জন্য আইনজীবী নিযুক্ত করা থেকে কঠিন সময়ে পাশে থাকা-- সবটাই করেছেন ভাইজান।

Salman Khan: প্রতারণায় অভিযুক্ত সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ফাঁস হতেই সলমনের দ্বারস্থ জ্যাকলিন?
সলমনের দ্বারস্থ জ্যাকলিন?
| Edited By: | Updated on: Dec 02, 2021 | 2:09 PM
Share

বিপাকে জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে একের পর এক ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও বাথরুমে আবার কখনও বা বেডরুমে চুম্বনের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এমতাবস্থায় নিজের ইমেজ রক্ষার্থে অভিনেত্রী নাকি দ্বারস্থ হতে পারেন তাঁর মেন্টর সলমন খানের, জানাচ্ছে বলিউডের ঘনিষ্ঠ এক সূত্র।

অতীতেও বহু সেলেবের ইমেজ বাঁচাতে ত্রাতার ভূমিকায় আবির্ভাব হয়েছেন সলমন। হালফিলে আরিয়ান খান কাণ্ডতেও প্রথম থেকেই তিনি ছিলেন শাহরুখ খানের পাশে। শাহরুখ-পুত্রের জন্য আইনজীবী নিযুক্ত করা থেকে কঠিন সময়ে পাশে থাকা– সবটাই করেছেন ভাইজান। সাম্প্রতিক সূত্র বলছে, জ্যাকলিনের ক্ষেত্রেও নাকি নাবিকের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন সলমন। জ্যাকলিন থেকে বিপদ থেকে উদ্ধার করতে নিতে পারেন কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ। যদিও ভাইজানের আগামী পদক্ষেপ কী হতে চলেছে সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তাঁর ঘনিষ্ঠরা।

কে এই সুকেশ? সুকেশ বিবাহিত। তিনি ও তাঁর স্ত্রী রিনা এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারকে ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত। সূত্র বলছে, জ্যাকলিনের সঙ্গে সুকেশের ওই ছবি এই বছরেরই এপ্রিল-জুন মাস নাগাদ তোলা হয়েছিল। সেই সময় সুকেশ অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছিলেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গিয়েছে, সেই সময়ই জ্যাকলিনের সঙ্গে নাকি প্রায় চার বার দেখা হয়েছিল সুকেশের। অভিনেত্রীর জন্য ব্যক্তিগত বিমানেরও ব্যবস্থা করে দিয়েছিলেন সুকেশ। এর আগে সুকেশের আইনজীবী দাবি করেছিলেন, সুকেশের সঙ্গে সম্পর্কে ছিলেন জ্যাকলিন। যদিও জ্যাকলিনের তরফে তা অস্বীকার করা হয়।

প্রসঙ্গত, দিল্লি পুলিশের ইকনমিক অফেনসেস উইং এর আগে সুকেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। তাঁর বিরুদ্ধে ২০০ কোটি টাকার অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়াও প্রতারণা এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাঁর চেন্নাইয়ের বাংলোতে তল্লাশি চালিয়ে ৮২ লক্ষ টাকা, দুই কেজি সোনা, ১৬টি দামি গাড়ি বাজেয়াপ্ত করেছিল ইডির কর্তারা। তা থেকেই জ্যাকলিনের নাম সামনে আসে। জারি হয় সমনও। ইডির দফতরে তাঁকে ডেকে পাঠিয়ে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পি এম এল এ) নিরিখে তাঁর বয়ানও রেকর্ড করা হয়। যদিও জ্যাকলিনের তরফে জানানো হয়েছিল সুকেশ কাণ্ডে শুধুমাত্র সাক্ষী হিসেবে তাঁকে তলব করা হয়েছে। সুকেশের সঙ্গে ফাঁস হওয়া এই ছবি যে নিঃসন্দেহে অভিনেত্রীর অস্বস্তি বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- Vicky Kaushal Katrina Kaif’s wedding: ক্যাটরিনার বিয়েতে কি সলমন নিমন্ত্রিত? মুখ খুললেন অর্পিতা খান

মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের