AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hrithik Roshan-Saba Azad: ক্যাসানোভা তকমা ঘুচে কি বিয়ের পিঁড়িতে হৃত্বিক… কী বলছে জ্যোতিষ শাস্ত্র?

Astrology and Bollywood Romances: কী হবে সম্পর্কের পরিণতি? হৃত্বিক-সাবার কি বিয়ে হবে? নাকি সুজ়ান, কঙ্গনার মতো এবারও ছাড়াছাড়ি হবে হৃত্বিকের? উত্তর দিয়েছে বেঙ্গালুরুর তারকা জ্যোতিষী।

Hrithik Roshan-Saba Azad: ক্যাসানোভা তকমা ঘুচে কি বিয়ের পিঁড়িতে হৃত্বিক... কী বলছে জ্যোতিষ শাস্ত্র?
হৃত্বিক রোশন ও তাঁর 'প্রেমিকা' সাবা আজ়াদ।
| Edited By: | Updated on: Mar 25, 2022 | 9:49 PM
Share

প্রাক্তন স্ত্রী সুজ়ান খানের সঙ্গে বিচ্ছেদের খবরে তোলপাড় হয়েছিল বলিউড ‘গ্রিক গড’ হৃত্বিক রোশনের জীবন। কানাভুষো শোনা গিয়েছিল হলিউড অভিনেত্রী বারবারা মোরির সঙ্গে তাঁর সম্পর্কের কথা। কঙ্গনা রানাওয়াত ও হৃত্বিক রোশনের মধ্যে কী-কী হয়েছে কারওরই অজানা নয়। সাম্প্রতিককালে যে নারী হৃত্বিকের হৃদয় হরণ করার জন্য খবরে, তিনি অভিনেত্রী ও গায়িকা সাবা আজ়াদ। তাঁকে নিয়ে, বলা ভাল তাঁদের দু’জনকে নিয়েই আলোচনার পারদ তুঙ্গে। দু’জনকে একসঙ্গে মধ্যান্নভোজন করে রেস্তরাঁ থেকে বেরতে দেখেছেন অনেকে। শোনা খবর, হৃত্বিক-সাবা ডেটিংয়ের প্রথম মাসেই নাকি গোয়া ঘুরতে গিয়েছিলেন। রোশন পরিবারও সাবাকে গ্রহণ করেছে। এমনকী, সাবার অসুস্থতায় তিনি পাশে পেয়েছেন হৃত্বিকের পরিবারকে। শেষমেশ হৃত্বিক যে আর একা নন, তা নিয়ে আনন্দে আছেন তারকার অনুরাগীরাও। তবে কী হবে সম্পর্কের পরিণতি? তাঁরা কি সারাজীবন একসঙ্গে থাকবেন? তাঁদের কি বিয়ে হবে? নাকি সুজ়ান, কঙ্গনার মতো এবারও ছাড়াছাড়ি হবে হৃত্বিকের? কেউ বলতে পারে না। এসব ক্ষেত্রে ঠিকুজি কুষ্ঠি বিচার করে অনুমান করতে পারেন একমাত্র জ্যোতিষীরাই।

বেঙ্গালুরুর তারকা জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, “ওঁদের সম্পর্ক দারুণ হবে। সাবার কিঠুজি বলছে, তিনি খুবই আবেগপ্রবণ। মাটির মানুষ। হৃত্বিকের সঙ্গে তাঁর অনেককিছুই মেলে। ওঁদের সম্পর্ক নিয়ে নানা জায়গায় কথা চলছে। কিন্তু সত্যি যদি এই জুটি একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন, দারুণ শক্তপোক্ত জুটি হিসেবে প্রমাণিত হবেন। হৃত্বিক বাস্তববাদী মানুষ। সাবা সম্পর্কের গুরুত্ব বোঝেন। ১০০ শতাংশ দিয়ে মানুষকে আপন করে নিতে পারেন।”

হৃত্বিক ও সাবা দু’জনেই নিজ-নিজ ক্ষেত্রে সফল মানুষ। একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এইচআরএক্স (HRX) নামের ফিটনেস ব্র্যান্ডও আছে তাঁর। অন্যদিকে, সাবাও কেবল অভিনেত্রী নন। তিনিও মুম্বইয়ের একটি ব্যবসার সঙ্গে যুক্ত।

একে-অপরকে বিয়ে করলে কেরিয়ারের দিক থেকে কি তাঁদের উন্নতি হবে? জগন্নাথ বলেছেন, “পেশার দিক থেকে দু’জনেরই ব্যক্তি স্বতন্ত্রতা থাকবে। দু’জনেই একে-অপরের উন্নতিতে পাশে থাকবেন। আগে থেকেই হৃত্বিকের নিজস্ব সফল কেরিয়ার গ্রাফ রয়েছে। সাবাও সফল হবেন ভবিষ্যতে।”

আরও পড়ুন: Exclusive-Abhishek Chatterjee Demise: ‘চলে যাওয়ার আগের মুহূর্তেও মেয়ের কথাই জিজ্ঞেস করছিল অভিষেক’, বলেছেন অভিষেকের স্ত্রী সংযুক্তা

আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: ‘একমাথা বড় চুল, একগাল দাড়ি দেখেই তরুণ মজুমদার আমাকে প্রথম ছবি সই করিয়েছিলেন’, বলেছিলেন অভিষেক

আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: তোমার সিরিয়াল থেকে আমায় বের করে দিও না, আমার চরিত্রটাকে মেরে ফেল না, বার বার বলতেন অভিষেক: লীনা গঙ্গোপাধ্যায়

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ