AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Bachchan: অভিষেকের ফোন ‘চুরি করে’ এই জনপ্রিয় অভিনেত্রীকে ‘আই মিস ইউ’ লিখে পাঠান প্রিয়াঙ্কা! তারপর…

Priyanka Chopra stole Abhishek Bachchan’s phone: ঠিক কী হয়েছিল? প্রিয়াঙ্কা জানিয়েছেন, অভিষেকই প্রথম তাঁর ফোন চুরি করেন।

Abhishek Bachchan: অভিষেকের ফোন 'চুরি করে' এই জনপ্রিয় অভিনেত্রীকে 'আই মিস ইউ' লিখে পাঠান প্রিয়াঙ্কা! তারপর...
অভিষেকের ফোন 'চুরি করে' এই জনপ্রিয় অভিনেত্রীকে 'আই মিস ইউ' লিখে পাঠান প্রিয়াঙ্কা! তারপর...
| Edited By: | Updated on: Feb 28, 2022 | 10:57 AM
Share

বন্ধুর সঙ্গে প্র্যাঙ্ক জীবনে কোনও না কোনও সময় নিশ্চয়ই আপনি করে থাকবেন। প্রিয়াঙ্কা চোপড়াও যে প্র্যাঙ্ক করতে বেশ পছন্দ করেন তা বারেবারেই প্রমাণ পেয়েছে আগেই। এবার আরও এক পুরনো ঘটনা ফিরে দেখা যাক। সিমি গারেওয়ালের চ্যাট শো’তেই প্রথম প্রকাশ্যে আসে প্রিয়াঙ্কার এই কীর্তির কথা। অভিষেক বচ্চনের ফোন চুরি করে সেই ফোন থেকে বলিপাড়ার এক অভিনেত্রীকেই আই মিস ইউ লিখে পাঠিয়েছিলেন তিনি। কে সেই অভিনেত্রী জানেন? তিনি অভিষেকের একদা রিউমারড -প্রেমিকা রানি মুখোপাধ্যায়।

ঠিক কী হয়েছিল? প্রিয়াঙ্কা জানিয়েছেন, অভিষেকই প্রথম তাঁর ফোন চুরি করেন। দীর্ঘক্ষণ ফোনের উপর বসে ছিলেন তিনি। পরে যদিও তাঁর ওঠার দরকার পড়ায় ফোন প্রিয়াঙ্কাকে দিয়ে দিতেই হয়। তারই পাল্টা প্রতিশোধ নিতেই অভিষেক বচ্চনের ফোন কার্যত চুরি করেন প্রিয়াঙ্কা। এখানেই শেষ নয়। রানি মুখোপাধ্যায়কে অভিষেকের নম্বর থেকে লিখে পাঠান, “আমি মিস ইউ, কোথায় ছিলেন তুমি…”। সিমি গারেওয়ালের শো-এ যদিও প্রথমে এই কথা বলতে চাননি প্রিয়াঙ্কা। কিন্তু সিমি জানান, তিনি ইতিমধ্যেই জানেন কী হয়েছিল। রানিও কিন্তু চুপ করে থাকেননি। বরং অভিষেকের এ হেন মেসেজ দেখে অবাক হয়ে একটি রিপ্লাইও দিয়েছিলেন তিনি।

তিনি লিখেছিলেন, “হাই এবি (অভিষেক বচ্চন) তোমার কী হয়েছে টা কী”? একটা টেক্সট কিন্ত তার ঝক্কি যে কতটা তা সেদিনই টের পেয়েছিলেন ছোটা বচ্চন।

বলিউডে এক সময় ‘বান্টি’ আর ‘বাবলি’র প্রেম ছিল চর্চিত। রানিই যে বচ্চন পরিবারের বৌ হতে চলেছে তা এক প্রকার নিশ্চিত ছিলেন নেটিজেন ও ইন্ডাস্ট্রিও। কিন্তু বাস্তবে তা হয়নি। ঐশ্বর্যার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অভিষেকের। বিয়েও হয়। রানিও বিয়ে করেন প্রযোজক আদিত্য চোপড়াকে। বর্তমানে তাঁদের প্রত্যেকের একটি করে মেয়ে। অভিষেক ও ঐশ্বর্যার মেয়ের নাম আরাধ্যা। রানি ও আদিত্যর মেয়ের নাম আদিরা। সন্তান-পরিবার নিয়ে ভালই রয়েছে রানি ও অভিষেক।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন