AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বলিউডের তারকাদের সংসার চলে বিয়েবাড়ির জন্য, কেন বললেন মিকা সিং?

বড়লোকদের বাড়ির বিয়েতে নাচ গান করে ভালই উপার্যন করে তারকারা, আর এই ট্রেন্ড শুরু করেছেন তাঁর বড় ভাই গায়ক দালের মেহন্দি, এর পরই যার নাম উঠে আসে ,সে হল গুরুদাস মান।

বলিউডের তারকাদের সংসার চলে বিয়েবাড়ির জন্য, কেন বললেন মিকা সিং?
| Updated on: May 08, 2025 | 6:31 PM
Share

বলিউডের গায়কদের মধ্যে সবথেকে বেশি পার্টিসং যে সকল গায়ক গেয়েছেন। তাদের মধ্যে অবশ্যই মিকা সিং অন্যতম। যেকোন বিষয়ে বেবাক কথা বলার জন্য এমনিতেই নানা ধরণের বিতর্কে জড়িয়ে পরেন সঙ্গীত শিল্পী মিকা। সম্প্রতি একটি পডকাস্ট এ খোলামেলা আলোচনায় তিনি জানালেন, বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রি ও ফিল্ম ইন্ডাস্ট্রির সংসার চলে বিয়ে বাড়ির জন্য। যাকে বলে বিগ ফ্যাট ওয়েডিং। বড়লোকদের বাড়ির বিয়েতে গান নাচ করে ভাল টাকা রোজগার হয়। কিছুদিন আগেই ভারতের সবথেকে ধনি পরিবার মুকেশ আম্বানির ছেলের বিয়েতে অনুষ্ঠান করার জন্য শুধু বলিউডনায় হাজির হয়োছিল বিশ্বর তাঁবর গায়ক গায়িকা থেকে শুরু করে অভিনতারা। সেই সময়ও দেখা যায় নেটিদেনরা সরব হয়েছিল এত খরচ করে বিয়ের অনুষ্ঠান করা নিয়ে। এছাড়াও আলাদা করে  নেটিজেনরা সমালোচনা করেন বলিতারকাদের নিয়ে। তাঁরা আম্বানি পুত্রের বিয়েতে গিয়ে কেন নাচ গান করেছেন। অবশ্য এই সমালোচকদের মধ্যে বলিউডের কিছু সেলেবও ছিলেন। তখনও মিকা সিং মুখ খুলেছিলেনযে আম্বানিদের বিয়ের খরচে অবশ্যই অনেকের সংসার চলেছে , এতে কোন ক্ষতি হয়নি।  এই কথা বলে ট্রোলর মুখে পড়েন মিকা।

বড়লোকদের বাড়ির বিয়েতে  নাচ গান করে  ভালই উপার্যন করে তারকারা  আর এই ট্রেন্ড শুরু করেছেন তাঁর বড় ভাই গায়ক দালের মেহন্দি, এর পরই যার নাম উঠে আসে ,তিনি হলেন গুরুদাস মান। এখন তো প্রায় সবাই বিয়ে বাড়িতে গান গেয়ে থাকে। তিনি আরও একধাপ এগিয়ে বলেন, ” এখনতো বলিউডের নায়করাও বিয়ে বাড়িতে নাচ করেন, এদের মধ্যে প্রথমেই যার নাম আসে সে হলেন, অক্ষয় কুমার, শাহরুখ খান। আর গায়কদের মধ্যে এখন আমি সবথেকে বেশি গান গাই বিয়ে বাড়িতে। ” এই প্রসঙ্গেই উঠে আসে কিছুদিন আগে গায়ক অভিজিত ভট্টাচার্য কড়া সমালোচনা করেছিলেন, গায়কদের বিয়ে বাড়িতে গান গাওয়া নিয়ে। এই বিষয়ে মিকা সিং বলেন, ” অভিজিৎ দাদাকে বলতে চাই, আপনাকে বিয়ে বাড়িতে গাইতে হবেনা। আপনাকে কেউ বললে, আমার কাছে পাঠিয়ে দেবেন দয়া করে, বলবেন, মিকার কাছে যাও ও সবাইকে ভালো নাচাতে পারে।”

Follow Us