AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অক্ষয়ের ছবিতে বিশাল বদল! ‘অশ্লীল’ শব্দ ব্যবহারে কাঁচি চালাল সেন্সর বোর্ড

সূত্রের খবর, গত ২ এপ্রিল ছবিটি যখন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কাছে জমা দেওয়া হয়, তখনই বেশ কিছু সংলাপে আপত্তি তোলেন আধিকারিকেরা। বিশেষ করে ছবির ২৬ মিনিটের মাথায় একটি অত্যন্ত ‘অশ্লীল’ শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে।

অক্ষয়ের ছবিতে বিশাল বদল! ‘অশ্লীল’ শব্দ ব্যবহারে কাঁচি চালাল সেন্সর বোর্ড
শুধু তাই নয়, ছবির দৈর্ঘ্যেও আনা হয়েছে বড় পরিবর্তন।
| Updated on: Apr 14, 2026 | 3:10 PM
Share

বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার আর কমেডির জাদুকর প্রিয়দর্শন— এই জুটি মানেই বক্স অফিসে হাসির তুফান। দীর্ঘ ১৪ বছর পর তাঁদের কামব্যাক ফিল্ম ‘ভূত বাংলা’ নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। কিন্তু মুক্তির ঠিক আগের মুহূর্তে বড়সড় বাধার মুখে পড়ল এই ছবি। সেন্সর বোর্ডের (CBFC) কড়া নজরদারিতে বাদ পড়ল বেশ কিছু ‘অশ্লীল’ শব্দ। শুধু তাই নয়, ছবির দৈর্ঘ্যেও আনা হয়েছে বড় পরিবর্তন।

সূত্রের খবর, গত ২ এপ্রিল ছবিটি যখন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কাছে জমা দেওয়া হয়, তখনই বেশ কিছু সংলাপে আপত্তি তোলেন আধিকারিকেরা। বিশেষ করে ছবির ২৬ মিনিটের মাথায় একটি অত্যন্ত ‘অশ্লীল’ শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে। পরীক্ষক কমিটি স্পষ্ট জানিয়ে দেয়, প্রেক্ষাগৃহে ছবি মুক্তির আগে ওই শব্দ এবং ছবির আরও কয়েক জায়গায় ব্যবহৃত আপত্তিজনক সংলাপ সরিয়ে ফেলতে হবে। নির্মাতারা সেই নির্দেশ মেনে নেওয়ার পর গত ১১ এপ্রিল ছবিটিকে ‘UA 16+’ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। অর্থাৎ ১৬ বছরের ঊর্ধ্বের কিশোর-কিশোরীরা বড়দের তত্ত্বাবধানে এই সিনেমা দেখতে পারবে।

সেন্সর বোর্ডের এই কাঁচি চালানোর প্রভাব পড়েছে ছবির মেদ কমাতেও। জানা গিয়েছে, প্রথমে যে কপিটি জমা দেওয়া হয়েছিল, চূড়ান্ত সংস্করণে সেটি প্রায় ১০ মিনিট ছোট হয়ে গিয়েছে। বর্তমানে ‘ভূত বাংলা’-র রানটাইম বা সময়সীমা দাঁড়িয়েছে ১৬৪.৫২ মিনিট (২ ঘণ্টা ৪৪ মিনিট ৫২ সেকেন্ড)। সিনেমা বিশেষজ্ঞদের মতে, কমেডি থ্রিলারের ক্ষেত্রে টানটান চিত্রনাট্য ধরে রাখতে ছবির দৈর্ঘ্য কমানো আদতে দর্শকদের জন্য ইতিবাচক হতে পারে।

বহু বছর পর পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং অক্ষয়ের সেই আইকনিক ত্রয়ীকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। সঙ্গে রয়েছেন তাবু ও ওয়ামিকা গাব্বি। ট্রেলারেই বোঝা গিয়েছে, প্রিয়দর্শনের সেই সিগনেচার স্টাইলের কোনও খামতি নেই এই ছবিতেও।

তবে দর্শকদের জন্য আরও একটি বড় আপডেট হল ছবির মুক্তির তারিখ। আগে ঠিক ছিল ১০ এপ্রিল সিনেমাটি আসবে, কিন্তু এখন দিনক্ষণ কিছুটা বদলেছে। আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে ‘ভূত বাংলা’। তবে যাঁরা তর সইছে না, তাঁদের জন্য ১৬ এপ্রিল রাত ৯টায় রাখা হয়েছে ‘পেইড প্রিভিউ’-এর বিশেষ শো। এখন দেখার, সেন্সরের কোপ পেরিয়ে অক্ষয়ের এই ভূতুড়ে কমেডি বক্স অফিসে কতটা লক্ষ্মীলাভ করে!

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?