AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar-ATM Rule: ১ জুন থেকেই আধার আপডেটে বদল! ATM-এও টাকা তোলার আগে জানুন নয়া নিয়ম

June 1 Rule Changes: আধার (Aadhaar Card Update) থেকে শুরু করে ক্রেডিট কার্ট (Credit Card) ও এলপিজি গ্যাসও (LPG Gas) পরিবর্তন আসতে পারে। আর এই বদলের প্রভাব সরাসরি পড়তে চলেছে মধ্যবিত্তদের পকেটে। অর্থাৎ নতুন মাসে কিছু বদলেই আপনার পকেট ফাঁকা হতে পারে।

Aadhaar-ATM Rule: ১ জুন থেকেই আধার আপডেটে বদল! ATM-এও টাকা তোলার আগে জানুন নয়া নিয়ম
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Edited By: | Updated on: May 31, 2026 | 12:04 AM
Share

নয়া দিল্লি: শুরু হচ্ছে নতুন মাস। আর এই নতুন মাস থেকেই একাধিক ক্ষেত্রে বদল আসতে চলেছে। জানা গিয়েছে, ১ জুন থেকে বদলে যেতে পারে একাধিক আর্থিক নিয়ম। সেই তালিকায় আধার (Aadhaar Card Update) থেকে শুরু করে ক্রেডিট কার্ট (Credit Card) ও এলপিজি গ্যাসও (LPG Gas) রয়েছে। আর এই বদলের প্রভাব সরাসরি পড়তে চলেছে মধ্যবিত্তদের পকেটে। অর্থাৎ নতুন মাসে কিছু বদলেই আপনার পকেট ফাঁকা হতে পারে।

গ্যাসের দামে প্রভাব

১ জুন এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করা হবে। সাধারণত, বিশ্বব্যাপী জ্বালানির দাম এবং বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রতি মাসের শুরুতে গার্হস্থ্য ও বাণিজ্যিক সিলিন্ডারের দর সংশোধন করা হয়। সেক্ষেত্রে এলপিজির দাম বাড়ানো হয় কি না বা একই থাকে, সেদিকে নজর থাকবে। তবে, এখনও আমেরিকা-ইরানের পরিস্থিতির উন্নতি হয়নি। বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। সেক্ষেত্রে গ্যাসের দামও বাড়ানো হতে পারে বলে খবর।

ক্রেডিট কার্ড

নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ব্যবহারকারীদের জন্য ক্রেডিট কার্ডে নতুন নিয়মাবলীও কার্যকর হবে। একাধিক পরিবর্তন হতে পারে কার্ডের নিয়মে। এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে লেনদেন চার্জ এবং লাউঞ্জ ব্যবহারের সুবিধা। গ্রাহকদের নিজের ব্যাঙ্ক কর্তৃক জারি করা আপডেট অনুযায়ী নিয়ম ও শর্তাবলী যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আধার কার্ড

UIADAI পোর্টাল বন্ধ হয়ে যেতে পারে জুন মাস থেকেই। তার বদলে নতুন আধার অ্যাপে তথ্য আপডেট করতে পারবেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

ইউপিআই পেমেন্ট

১ জুন থেকে ইউপিআই লেনদেন সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। ইউপিআই ব্যবহার করে আপনি যাকে টাকা পাঠাবেন, স্ক্রিনে তাঁর ব্যাঙ্কে দেওয়া নামটি দেখতে পাবেন। মনে করা হচ্ছে, ইউপিআই জালিয়াতি রোখার করার জন্যই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) এই পদক্ষেপ করেছে। একটি কিউআর কোড স্ক্যান করলে বা মোবাইল নম্বর প্রবেশ করালে আসল ব্যক্তির পরিচয় জানা পাবে।

এটিএম লেনদেন

১ জুন থেকে অনেক ব্যাঙ্ক তাদের এটিএম লেনদেন নীতিতে পরিবর্তন আনতে পারে। অন্য ব্যাঙ্কের এটিএম-এ বিনামূল্যে লেনদেনের সীমা কমানো হতে পারে। এর ফলে এটিএম থেকে নগদ টাকা তোলা, অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা এবং মিনি স্টেটমেন্ট সংগ্রহ করা আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। যারা ঘন ঘন নগদ টাকা তোলেন, তাদের উপর এর প্রভাব আরও বেশি পড়তে পারে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?