AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তিলোত্তমার মা এখন রাজনীতির কারণে যা খুশি বলছেন: চন্দন সেন

এবার সেই সন্তান হারা তিলোত্তমার মা বেছে নিলেন প্রতিবাদের অন্য রাস্তা। এবার তিনি সংবাদ মাধ্যমের সামনে জানালেন, তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য হলেন। সম্ভবত তিনি এবার বিধানসভার জন্য রাজনীতির ময়দানে লড়াইও করবেন। তবে এই আন্দোলনে সাধারণ মানুষ ও বহু তারকারাও পথে সাধারণ মানুষের সঙ্গে প্রতিবাদ করেছিলেন। তাঁদের মধ্যে অন্যতম অভিনেতা চন্দন সেন।

তিলোত্তমার মা এখন রাজনীতির কারণে যা খুশি বলছেন: চন্দন সেন
| Edited By: | Updated on: Mar 19, 2026 | 7:59 PM
Share

কলকাতার আরজিকর হাসপাতালের ডাক্তার তিলোত্তমার উপর নারকীয় অত্যাচার ও খুনের প্রতিবাদে শহর থেকে গ্রাম সাধারণ মানুষ দলে দলে রাস্তায় নেমেছিল। তিলোত্তমার মা বাবার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দোষীদের শাস্তির দাবি করে। দিন জাগো থেকে রাত জাগো, কলকাতা শহরের এই নির্মম হত্যার ঘটনা দেশে বিদেশের খবরের শিরোনামে উঠে আসে। এবার সেই সন্তান হারা তিলোত্তমার মা বেছে নিলেন প্রতিবাদের অন্য রাস্তা। এবার তিনি সংবাদ মাধ্যমের সামনে জানালেন, তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য হলেন। সম্ভবত তিনি এবার বিধানসভার জন্য রাজনীতির ময়দানে লড়াইও করবেন। তবে এই আন্দোলনে সাধারণ মানুষ ও বহু তারকারাও পথে সাধারণ মানুষের সঙ্গে প্রতিবাদ করেছিলেন। তাঁদের মধ্যে অন্যতম অভিনেতা চন্দন সেন।

এই খবর আসার পর অভিনেতার সঙ্গে যোগাযোগ করে টিভিনাইন বাংলা। তিনি বলেন, ” এই বিষয়ে আমার কিবা বলার আছে, এখন উনি যা খুশি তাই বলুন, সাধারণ মানুষ যে কারণের জন্য রাস্তায় প্রতিবাদ দেখিয়েছিল, এখন যদি কোনও দুর্ঘটনা ঘটে আবার যাবে। আগামী দিনেও যাবে। রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছিল সকলে, সেটা তো রাজনীতির বিষয়। যে সরকার এই ঘটনা ঘটাক, তার বিরুদ্ধেই বলেছি। সুতরাং সেটা অরাজনৈতিক হয় কি করে। ”

তিনি আরও বলেন, ” এখন রাজনৈতিক প্রয়োজন উনি কি বলছেন সেটা জানি না। তবে সেই সময় সাধারণ মানুষ তাদের বিবেক বোধ থেকে এসে রাস্তায় প্রতিবাদ করেছিলেন, কোনও রাজনীতি ছিল না। আজকেও যদি সাধারণ মানুষ প্রতিবাদ করেন, বিবেকের টানে করবে। “

Follow Us